লাকসাম রেলওয়ে জংশনের দুস্থ ও অসহায় মানুষের মধ্যে লাকসাম প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৬, ১২:০৭ পিএম
কুমিল্লার লাকসাম প্রেসক্লাবের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) দিবাগত রাতে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর এড.বদিউল আলম সুজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন। শীতবস্ত্র বিতরণের খবর পেয়ে আশ পাশের থেকে ছুটে আসে প্রায় ৩শতাধিক ভাসমান ছিন্নমূল শীতার্ত নারী, পুরুষ ও পথশিশুরা। পরে সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে সুশৃঙ্খলভাবে তাদের হাতেও এডভোকেট বদিউল আলম সুজন শীতবস্ত্র তুলে দিয়েছেন। শীতবস্ত্রগুলো পেয়ে বেজায় খুশি হতে দেখা যায় এসব দুঃস্থ শীতার্তদের।
এ প্রসঙ্গে জানতে চাইলে এডভোকেট বদিউল আলম সুজন বলেন, লাকসাম প্রেসক্লাব একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস থেকেই লাকসাম প্রেসক্লাবের মাধ্যমে দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষগুলোর সহায়তায় এখন থেকে এগিয়ে আসবো। তারই ধারাবাহিকতায় শীতার্তদের এখন শীতবস্ত্র দিচ্ছি। আমরা যাতে এই মানুষগুলোর জন্য সব সময় এভাবে কাজ করে যেতে পারি। সেজন্য সকলকে পাশে চাই এবং সবার দোয়া কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন লাকসাম প্রেসক্লাবের আহবায়ক মনির হোসেন, সদস্য সচিব ফারুক আল শারাহ,যুগ্ন আহবায়ক আরিফুর রহমান স্বপন, সদস্য চন্দন সাহা, নুরুল আলম, আব্দুল জলিল, মোজাম্মেল হক আলমসহ অন্যান্য সদস্যরা।
লাকসাম রিলেটেড নিউজ
লাকসাম বাতাখালী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইসলামী জিনিয়াস প্রতিযোগি-২০২২ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
লাকসামে কক্সবাজারগামী ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানবববন্ধন
লাকসামে ৯৪ গ্রুপের আয়োজনে মিলন মেলা-২০২২ অনুষ্ঠিত
লাকসামে বিএনপি মহাসচিবের জনসভার মাঠ পরিদর্শনে দলীয় নেতৃবৃন্দ
লাকসাম পৌরসভার প্রশাসক হিসেবে কাউছার হামিদের দায়িত্ব গ্রহণ
লাকসামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
লাকসামে কেনা দামে ১১শত কেজি গরুর গোস্ত বিক্রি
লাকসামে অর্থ প্রদান ও ইফতার মাহফিল
