লাকসাম প্রেস ক্লাবের প্রয়াত ১১ সাংবাদিকদের মরণোত্তর সম্মাননা প্রদান
প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৬, ১২:০৭ পিএম
লাকসাম : লাকসাম প্রেস ক্লাবের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত এগারো সাংবাদিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে মরনোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার লাকসাম প্রেস ক্লাবের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ভাষা সৈনিক প্রয়াত আবদুল জলিল, সদস্য কমরেড প্রয়াত জিন্নতের রহমান, সদস্য প্রয়াত শহীদ উল্ল্যাহ মানিক, আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা প্রয়াত আবদুল হাই মঞ্জু, সদস্য প্রয়াত সিরাজুল ইসলাম রাহী মিনু, সহ-সভাপতি প্রয়াত আবুল বাশার খান, সদস্য প্রয়াত করুণ কুমার দেব রায়, সদস্য প্রয়াত হুমায়ুন করিব হিমু, সদস্য প্রয়াত মোহাম্মদ সামছুল করিম দুলাল, সদস্য প্রয়াত সনম সাহা, সদস্য প্রয়াত ইউসুফ জাঈদকে মরনোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রয়াত ওই সাংবাদিকদের মরনোত্তর ওই সম্মাননা স্মারক গ্রহণ করেন স্ব-স্ব পরিবারের সদস্যরা।
প্রয়াত ওই সাংবাদিকদের স্মরণে লাকসাম প্রেস ক্লাব সম্মাননা স্মারকের মাধ্যমে প্রয়াতদের সম্মান জানানোয় পরিবারের সদস্যরা লাকসাম প্রেস ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
এসময় লাকসাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান দুলাল, সাবেক সহ-সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, সদস্য আবদুল মতিন, কামরুল ইসলাম, আহ্বায়ক মনির আহমেদ, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান স্বপন, সদস্য সচিব ফারুক আল শারাহ লাকসাম প্রেস ক্লাবের প্রয়াত সাংবাদিকদের আত্মার শান্তি কামনা করে বলেন, ১৯৮৫ সালে লাকসাম প্রেস ক্লাব নামে সর্বপ্রথম সাংবাদিক সংগঠন প্রতিষ্ঠা করেন ভাষা সৈনিক আবদুল জলিল। তাঁর নেতৃত্বে তৎকালীন সময়ে প্রতিষ্ঠিত আজকের এই লাকসাম প্রেস ক্লাব একঝাঁক নবীন-প্রবীণ সাংবাদিকদের নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে তৎকালীন সময়ের সাংবাদিক যাঁরা আজ আমাদের মাঝে বেঁচে নেই, তাঁদের অবদান আমরা কখনো ভুলতে পারবো না। আমরা তাঁদের অবদান ভুলিনি বলেই আজ তাঁদের স্মৃতি আমাদের হৃদয়ে ধারণ করে এবং তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের এই আয়োজন। প্রয়াত ওই প্রবীণ সাংবাদিকরা যুগযুগ ধরে আমাদের মাঝে বেঁচে থাকবেন। তাঁরা থাকবেন আমাদের হৃদয়ে, আমাদের মনের গভীরে।
লাকসাম রিলেটেড নিউজ
লাকসাম রেলওয়ে জংশনের দুস্থ ও অসহায় মানুষের মধ্যে লাকসাম প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ
লাকসাম বাতাখালী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইসলামী জিনিয়াস প্রতিযোগি-২০২২ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
লাকসামে কক্সবাজারগামী ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানবববন্ধন
লাকসামে ৯৪ গ্রুপের আয়োজনে মিলন মেলা-২০২২ অনুষ্ঠিত
লাকসামে বিএনপি মহাসচিবের জনসভার মাঠ পরিদর্শনে দলীয় নেতৃবৃন্দ
লাকসাম পৌরসভার প্রশাসক হিসেবে কাউছার হামিদের দায়িত্ব গ্রহণ
লাকসামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
লাকসামে কেনা দামে ১১শত কেজি গরুর গোস্ত বিক্রি
