কুমিল্লায় কিশোর গ্যাং লিডার গ্রেফতার
প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ০১:২৭ এএম
কুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং রতন গ্রুপের অন্যতম লিডার মাইনুদ্দিনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার বিকালে নগরীর ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।
মাইনুদ্দিন (২২) জেলার মুরাদনগর উপজেলার কালাডুমুর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। তিনি নগরীর বিভিন্ন এলাকায় ভাসমান হিসেবে বসবাস করে আসছিলেন।
কুমিল্লা ডিবির ওসি সাজ্জাদুল করিম খান জানান, নগরীর ঝাউতলা এলাকায় কয়েকজন কিশোর গ্যাং সদস্য বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ডিবি পুলিশের সদস্যরা অভিযান পরিচালনা করে। এতে কুখ্যাত কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’ এর অন্যতম সদস্য মাইনুদ্দিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একাধিক ধারালো ছুরি (চাকু) উদ্ধার করা হয়।
কুমিল্লা রিলেটেড নিউজ
কুমিল্লা মেডিকেল থেকে হারিয়ে যাওয়া ‘অপ্রকৃতিস্থ’ শিশুটি পাওয়া গেছে
কুমিল্লা নগরীতে উচ্ছেদ অভিযান
কুমিল্লা সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা
কুমিল্লা নগরীতে দুই প্রতিষ্ঠানকে অর্ধলক্ষ টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের
র্যাব পরিচয়ে দুই প্রবাসীকে মারধর, ২১ লাখ টাকা লুট
কুমিল্লায় অনুমোদনহীন পন্য বিক্রির দায়ে 'টপ টেন' ও 'হোম স্টপ'কে জরিমানা
প্রেমের টানে কুমিল্লায় ইউক্রেনের নারী!
কুমিল্লাকে ‘প্রস্রাবের স্থান’ বলে মন্তব্য বিএনপি নেতার
