লাকসামে চাঞ্চল্যকর কলেজ ছাত্র হত্যা মামলা! পুলিশ হেফাজতে গ্রেপ্তারকৃত যুবকের মৃত্যু

মুজিবুর রহমান দুলাল, লাকসাম (বুধবার ২৪ আগষ্ট ২০১১, ৯ ভাদ্র ১৪১৮, ২৩ রমজান ১৪৩২): লাকসামে চাঞ্চল্যকর কলেজ ছাত্র হত্যা মামলার অভিযোগেগ্রেপ্তারকৃত এক যুবক পুলিশ হেফাজতে গত মঙ্গলবার দিবাগত রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত ওই যুবকের নাম সাবেরুল ইসলাম ওরফে নবী ( ২৫)। তিনি লাকসাম পৌর এলাকার উত্তরকুল গ্রামের জাফর আহমদের ছেলে। তার বাড়ি লাকসাম পৌর এলাকার ওই গ্রামে হলেও তিনি মামার বাড়ি উপজেলার উত্তরদা গ্রামে মায়ের সঙ্গে থাকেতেন। পুলিশ লাশ ময়না তদন্তের জন্যকুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতল মর্গেপাঠিয়েছেন।

জানা যায়,লাকসাম পৌর শহরেরদৌলতগঞ্জবাজরের প্রধান সড়কের পাশে রাজাপুর সুপার মার্কেটের চার তলায় অবস্থিত তরুন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি নামে একটি প্রতিষ্ঠানে তিনি পিয়নের চাকরি করতেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্র জানায়, ওইদিন দুপুরে পিয়ন সাবেরুল ইসলাম ওরফে নবী ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. জসিম উদ্দিনকে কার্যালয়ের ভিতরে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় এবং ওই ভবনের ছাদে একটি পানির ট্যাংকির ভিতর লুকিয়ে থাকে।

সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে যান এবং হত্যাকান্ডের সঙ্গে জড়িত ওই প্রতিষ্ঠানের কর্মচারি সাবেরুল ইসলাম ওরফে নবীকে গ্রেপ্তারের অভিযান চালায়। এক পর্যায়ে ওই ভবনের ছাদে পানির ট্যাংকির ভিতর লুকিয়ে থাকা ওই কর্মচারি পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্যাংকির ভিতর থেকেবেরিয়ে ওই ভবনের ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু বিধিবাম, পাশের একটি ভবনের তৃতীয় তলায় পড়ে তার মাথা থেঁতলে যায় এবং একটি পায়ের হাঁড় ভেঙ্গে যাওয়ায় আর উঠে দাঁড়াতে পারেনি। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে আটক করে। পুলিশ জানায়, আটককৃত আহত ওই আসামীকে লাকসাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ভর্ত্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তিনি মারা যান।

এদিকে নিহত কর্মকর্তা মো. জসিম উদ্দিন লাকসামের নওয়াব ফয়েজুন্নেসা সরকারি কলেজেস্নাতক (সমমান) শ্রেনীর ব্যবস্থাপনা বিভাগে তৃতীয় বর্ষেপড়াশোনা করতেন। পড়াশোনার পাশাপাশি তিনিতরুন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার আজগরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম চৌধুরী জানান, ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন হত্যাকান্ডের ঘটনায় তাঁর বাবা মো. ইউনুছ মিয়া বাদি হয়ে পিয়ন সাবেরুল ইসলাম ওরফে নবীকে প্রধান আসামী করে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম ওরফে শান্ত ও ক্যাশিয়ার মো. সোহাগের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই দু’জনকেও গ্রেপ্তার করে কুমিল্লার চীফ জুডিশিয়াল অদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন।

একটি সূত্র জানায়,পিয়ন সাবেরুল ইসলাম ওরফে নবী নিহত ওই কর্মকর্তাসহ প্রতিষ্ঠানের আরও দু’জন কর্মকর্তার স্বাক্ষর জাল করে একটি চেক জালিয়াতির মাধ্যমে ২০ হাজার টাকা আত্মসাত করেন। এ ঘটনা নিয়ে গত রোববার ওই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সমন্বয়ে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশ বৈঠকে পিয়ন সাবেরুল ইসলাম ওরফে নবীকে উক্ত টাকা ফেরৎ দেওয়ার সিদ্ধান্ত হয়। এ সময় তার মা এবং এক আত্মীয়ও উপস্থিত ছিলেন। ওই ঘটনার জের ধরে ওই কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

পরদিন কুমিল্লার অতিরিক্তপুলিশ সুপার ( দক্ষিণ) মো. সাজিদ হোসেন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. ইলতুৎমিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া তাঁরা পুলিশ হেফাজতে নিহত ওই আসামীর মৃত্যু সম্পর্কেও হাসপাতালের চিকিৎসক এবং অন্যান্য লোকজনের কাছ থেকে খোঁজ-খবর নেন। লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা নাসরিন মরিয়ম জানান,আহত অবস্থায় ভর্ত্তিকৃত ওই রোগীর আঘাত জণিত কারণে আভ্যন্তরীন রক্তক্ষরণের ফলে মৃত্যুহয়েছে বলে তিনি ধারণা করছেন। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ওই আসামী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনায় থানায় একটি অপমৃত্যুমামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য; ঘটনার দিন দুপুরে ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন প্রতিষ্ঠানের ভিতরযোহরের নামাজ পড়ছিলেন। এ সময় পিয়ন সাবেরুল ইসলাম ওরফে নবী আকস্মিক ভাবে একটি ধারালো দা দিয়ে ওই কর্মকর্তারকে এলোপাথাড়ি কুপিয়ে তাঁকে রক্তাক্তজখম করে পালিয়ে যায়। পরে আহত ওই কর্মকর্তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় প্রথমেস্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতিতে দ্রুত কুমিল্লামেডিকেল কলেজ হাসপাতালে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঘোষনা করেন।

 

 
 
 

সম্পাদকঃ শিব্বীর আহমেদ
President, Editor & Publisher: Shibbir Ahmed
Copyright © LAKSAM.COM.All rights Reserved.
Laksam Dot Kom ... The City of Lights and The City of Education.
E-Mail:laksamdotkom@gmail.com
This site is designed, developed and maintained by iDesignBD