|
নাঙ্গলকোটের হেসাখাল বাজার কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার
পুরস্কার বিরতণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সাইফ খান,
নাঙ্গলকোট (শুক্রবার ২৭ জানুয়ারি ২০১২, ১৪ মাঘ ১৪১৮, ৩ রবিউল
আউয়াল ১৪৩৩):- শুক্রবার নাঙ্গলকোটের হেসাখাল বাজার কলেজের
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিরতণ ও সাংস্কৃতিক
অনুষ্ঠান কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বাংলাদেশ প্রতিদিন এর সম্পাদক
নঈম নিজাম। কলেজের অধ্যক্ষ আবদুল মতিনের সভাপতিত্বে আয়োজিত
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয়
ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক, নাঙ্গলকোট উপজেলা যুবলীগ সভাপতি
আবদুল মালেক, হেসাখাল বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
এনামুল হক, হেসাখাল সিনিয়র মাদ্রাসার সুপার মাওলানা আবুল বাশার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা
পর্ষদের সদস্য আবদুল আলীম, আবদুল কাইয়ুম, কলেজের প্রভাষক আবদুল
আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু ইউছুফ, সদস্য কামরুল হাছান
রোকন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি নঈম নিজাম বলেন, শিক্ষার কোন বিকল্প
নেই। আলোকিত দেশ গড়তে শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি
খেলাধুলার চর্চা করতে হবে। তিনি আরো বলেন, মানুষ চেষ্টা করলে
সব কিছুই করতে পারে। ইচ্ছা করলে চাঁদের দেশে যেতে পারে।
শিক্ষার্থীরা ভাল করে পড়াশুনা করলে ভাল ফলাফল অর্জন করতে পারে।
অনুষ্ঠানে প্রধান অতিথি নইম নিজাম শিক্ষার্থীদের মাঝে পুরস্কার
বিতরণ করেন।
|