|
নাঙ্গলকোটে
সাবেক সাংসদ জয়নাল আবেদীন ভূঁইয়ার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত
সাইফ খান, নাঙ্গলকোট (শুক্রবার
২৭ জানুয়ারি ২০১২, ১৪ মাঘ ১৪১৮, ৩ রবিউল আউয়াল ১৪৩৩):- কুমিল্লা-১০
আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন
ভুঁইয়ার ৭ম মৃত্যুবার্ষিকী গতকাল শুক্রবার নাঙ্গলকোটের বদরপুর
গ্রামে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে
দিনব্যাপী কোরআনখানি, মিলাদ মাহফিল, মরহুমের কবরে পুসপস্তবক
অর্পণসহ নানা কর্মসূচীর আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন
বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, সাবেক চেয়ারম্যান আবু
তাহের, মরহুমের ভাতিজা স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান
ভূঁইয়া বাছির, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল খায়ের , উপজেলা
যুবলীগের সভাপতি আবদুল মালেক, উপজেলা ছাত্রলীগ সভা্পতি আবু
ইউছুফ, সাধারন সম্পাদক খোরশেদ আলম প্রমুখ । |