|
নাঙ্গলকোটে
ভয়াবহ অগ্নিকান্ড , ৪ লক্ষ টাকা ক্ষয়-ক্ষতি
সাইফ খান,
নাঙ্গলকোট (বৃহষ্পতিবার ২৬ জানুয়ারি ২০১২, ১৩ মাঘ ১৪১৮, ২
রবিউল আউয়াল ১৪৩৩):- কুমিল্নার নাঙ্গলকোটে দুর্বৃত্তদের লাগানো
আগুনে এক কৃষকের ৩টি গরু, মুরগী এবং আসবাবপত্র পুড়ে ছাই হয়ে
গেছে। যার আনুমানিক প্রায় ৪ লক্ষাধিক টাকা বলে ক্ষতিগ্রস্থ
কৃষক জানান। জানা গেছে, গত বুধবার রাতে উপজেলার পেড়িয়া ইউপির
দৌলতপুর গ্রামের কৃষক সুরুজ মিয়ার গোয়াল ঘরে প্রতিহিংসাবশত কে
বা কারা আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা মূহুর্তে
সম্পূর্ণ ঘরে ছড়িয়ে পড়ে।

রাত
আনুমানিক ১টায় কৃষক সুরুজ মিয়া ঘুম থেকে জেগে উঠে গোয়াল ঘরে
আগুনের লেলিহান শিখা দেখতে পান। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে
আসলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। মুহুর্তের মধ্যে সব
জ্বলে-পুড়ে ছাই হয়ে যায়। এসময় গোয়াল ঘরে থাকা ২টি গাভী, ১টি
বাছুর, মুরগী এবং আসবাবপত্র পুড়ে যায়।
|