|
শুক্রবার
কুমিল্লা ক্লাব নির্বাচন
আরেফীন
রুমেল, কুমিল্লা (বৃহষ্পতিবার ২৬ জানুয়ারি ২০১২, ১৩ মাঘ ১৪১৮,
২ রবিউল আউয়াল ১৪৩৩):- আগামীকাল শুক্রবার কুমিল্লা ক্লাবের
নির্বাচন। ৪৫৩ ভোটারের নির্বাচনে জেলার এলিট পার্সনদের মধ্যে
ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা
করছেন ২৮ জন। পদাধিকার বলে জেলা প্রশাসক ক্লাবের সভাপতি। সহ
সভাপতির ৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অধ্যাপক হাসান ইমাম
ফটিক,প্রকৌশলী কামাল উদ্দিন আহমেদ,মো. নেয়ামুল হক নেকু,
সাইফুদ্দিন আহমমদ সেলিম চৌধুরী ও সাইফুল ইসলাম জানু। সাধারণ
সম্পাদকের ১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরফানুল হক রিফাত ও
আজিজুল হক মজুমদার কামাল। সহ-সাধারণ সম্পাদকের ১টি পদে
প্রতিদ্বন্দ্বিতা করছেন মো.আবদুল হান্নান ও মহিউদ্দিন আহমেদ।
কোষাধ্যক্ষের ১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজী রেজাউল করিম
ভুলু ও রইস আবদুর রব। ক্রীড়া সম্পাদকের ১টি পদে
প্রতিদ্বন্দ্বিতা করছেন মহিবুস সামাদ মহি ও মো. ওমর ফারুক
শাহীন।
অতিথিশালা ও আপ্যায়ন সম্পাদকের ১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন
অ্যাড. মো. রফিকুল ইসলাম ও তারেক কামাল ইমতিয়াজ। সদস্য কল্যাণ
সম্পাদকের ১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. জাকির হোসেন
মজুমদার ও তপন সেনগুপ্ত। সদস্য পদের ৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা
করছেন মো. আবদুল মান্নান, বদরুল হুদা জেনু,শাহজাহান চৌধুরী,আলী
মনসুর ফারুক, মাহাবুব আলম বাবু,মো. জামাল হোসেন খন্দকার,মেহেদী
হোসেন শাকিল,রেজাউর রহমান বাবুল,মো.নজরুল ইসলাম, মো. শাহ আলম
মজুমদার ও মো.ইমামুজ্জামান চৌধুরী শামীম। কুমিল্লা ক্লাবের
নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন প্রথম
শ্রেণির ম্যাজিস্ট্রেট খান মোহামমদ নাজমুস শোয়েব।
|