|
নাঙ্গলকোট
বেগম জামিলা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও
সাংস্কৃতিক অনুষ্ঠান
সাইফ খান,
নাঙ্গলকোট (বুধবার ২৫ জানুয়ারি ২০১২, ১২ মাঘ ১৪১৮, ১ রবিউল
আউয়াল ১৪৩৩):- গত ২৫ জানুয়ারী নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল
বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা
ও পুরষকার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহা্জ্ব এ কে এম
মনিরুজ্জামান খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদ স্য
ডাঃ এ কে এম কামারুজ্জামান খাঁন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা
চেয়ারম্যান শাহজাহান মজুঃ, পৌর মেয়র শামছুউদ্দিন কালু,
নাঙ্গলকোট মডেল মহিলা কলেজ অধ্যক্ষ আবু ইউছুফ, ভারপ্রাপ্ত
কর্মকর্তা প্রশান্ত পাল।
এসময়
উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুল মালেক,
নুরুল ইসলাম নুরু, আবুল কাশেম প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি
এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য ডাঃ এ কে এম
কামারুজ্জামান এবং উপজেলা চেয়ারম্যান শাহজাহান মজুঃ বিদ্যালয়ের
উন্নয়নে ৫০ হাজার করে ১ লাখ টাকা অনুদান দেয়ার ঘোষণা প্রদান
করেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারী, পৌর মেয়র
শামছুউদ্দিন কালু বিদ্যালয়ের সংলগ্ন পুকুর পাড়ে গার্ড ওয়াল
নির্মাণ সহ বিদ্যালয়ের উন্নয়নে ধারাবাহিকভাবে সহযোগিতার আশ্বাস
প্রদান করেন। বিদ্যালয়ের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের
পুরস্কার হিসেবে বই বিতরণ করা হয়। অতিথিরা সাংস্কৃতিক
প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী সহ মেধাবী ছাত্রীদের মধ্যে
পুরষকার বিতরণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন
গোড়াময়দান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন শিশির।
|