|
নব
নির্বাচিত মেয়রের গণ সংর্ধনায় কুমিল্লা সিটি কর্পোরেশরকে সাজাতে
মেয়রকে কাজ করতে হবে: মনিরুল হক চৌধুরী
আরেফীন
রুমেল, কুমিল্লা (বুধবার ২৫ জানুয়ারি ২০১২, ১২ মাঘ ১৪১৮, ১
রবিউল আউয়াল ১৪৩৩):- বিএনপি’র কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক
সম্পাদক ও প্রাক্তন সংসদ আলহাজ্ব মনিরুল হক চৌধুরী
বলেন,কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৯ টি ওয়ার্ড রয়েছে।এই এলাকার
সড়ক,শিক্ষা প্রতিষ্ঠান সহ উন্নয়ন করা ও সদর দক্ষিণের মানুষের
জন্য আয়কর কম ধর্য করা এবং সাপ্তাহে একদিন হলে ও কুমিল্লা সদর
দক্ষিণের সাবেক পৌরসভা (সিটি কর্পোরেশন) আফিস করা।এই প্রথম
বারের মত সদর দক্ষিণের মানুষ পৌর সভা নির্বাচন না হয়ে সরাসরি
সিটি নির্বাচনে আপনার সেবা না পেয়েও আপনাকে বিপুল ভোট দিয়ে জয়
করতে সহয়তা করে।এই এলাকার মানুষের পক্ষে কাজ করার জন্য নব
নির্বাচিত মেয়র সাক্কুর প্রতি তিনি আহবান জানান।

তিনি আরো
বলেন,কুমিল্লা ইপিজেডের শিল্প কারখানার বর্জ্য শোধনাগার না
করার ফলে তরল বর্জ্য সদর দক্ষিণ উপজেলার খাল,নদী,নালা দিয়ে
প্রবাহিত হয়ে কৃষি,মৎস্য,পানি ও বাতাসে মারাত্নক দূষণ সৃষ্টি
করছে।কৃষক কৃষি কাজ করতে পারছেনা ও বিশাল এলাকা জুড়ে বর্জ্য
দুর্গন্ধে এলাকার মানুষ দুর্বিষহ দিনাতিপাত করছে। আগামী এক
মাসের মধ্যে শিল্প কারখানার বর্জ্য শোধন ব্যাপারে সিটি মেয়র সহ
কঠোর আন্দেলন করা হবে। মঙ্গলবার বিকালে কুমিল্লা পদুয়ার বাজার
বিশ্বরোডস্থ (ট্রাক টার্মিনাল) মহানগর ঐক্য সংহতি ও কুমিল্লা
সদর দক্ষিণ উপজেলা ঐক্য সংহতি পরিষদ আয়োজিত গণ সংর্ধনায় প্রধান
অতিথির বক্তবে তিনি এ কথা বলেন।

সভায়
সভাপতিত্ব করেন সংর্ধনা প্রস্তুতি কমিটির আহবায়ক ও প্রাক্তন
সদর দক্ষিণ পৌর সভার বিএিনপি’র সভাপতি শাহ আলম মজুমদার।বিশেষ
অতিথি বক্তব্য রাখেন প্রাক্তন সংসদ অধ্যক্ষ ইউনুস, প্রাক্তন
সংসদ আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,বিএনপির কেন্দ্রীয় সদস্য সৈয়দ
জাহাঙ্গীর, বিএনপির কেন্দ্রীয় সদস্য ফজলুল হক ফজলু,বিএনপির
কেন্দ্রীয় সদস্য ও কন্ঠশিল্পী আসিফ আকবর, লাকসাম উপজেলা
চেয়ারম্যান মজির আহমেদ, বিএনপি নেতা ফারুক চৌধুরী, প্রাক্তন
পিপি অ্যাড.কাজী নাজমুস সা’দাত, জেলা আইনজীবি সমিতির সাধারণ
সম্পাদক অ্যাড. কাইমুল হক রিংকু, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি
মুজাহিদ চৌধুরী, শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা
টিপু, পেরুল ইউপি চেয়ারম্যান আমান উল্যাহ, প্রাক্তন চেয়ারম্যান
ছিদ্দিকুর রহমান সুরুজ।
|