|
কুমিল্লায়
র্যাবে অভিযানে মাদকদ্রব্য উদ্ধার: আটক-২
আরেফীন
রুমেল, কুমিল্লা (বুধবার ২৫ জানুয়ারি ২০১২, ১২ মাঘ ১৪১৮, ১
রবিউল আউয়াল ১৪৩৩):- নগরে র্যাবের দুইটি পৃথক অভিযানে পদুয়ার
বাজার বিশ্বরোড ও রেলষ্টেশন নিকট থেকে মাদকদ্রব্য সহ এক
ব্যাক্তিকে আটক করে। শাকতলা র্যাব সূত্র জানায়, র্যাপিড
এ্যাকশন ব্যাটালিয়ন-১১,সিপিসি-২,এর একটি বিশেষ অপারেশন টিম
সোমবার রাতে সদর দক্ষিণ উপজেলার শ্রীবলভপুর সাকিনস্থ হালিম
পেট্রোল পাম্পের উত্তরে মৃত প্রফেসর আব্দুল খালেকের বাড়ির
পূর্বে নির্মানাধীন বাড়ি থেকে শ্রীবলভপুরের মৃত লাল মিয়ার
পুত্র মো.এনাম (২২) ও মো.সেলিমের পুত্র মো.হাসান (২১) উভয় নিকট
থেকে ২৯৭ বোতল ফেনসিডিল ও ২১ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।

অপর একটি
অভিযানে মঙ্গলবার সকালে কুমিল্লা রেলষ্টেশনের পার্শ্বে
শাহাজালাল বেডিং এর সামনে পাকা রাসতার উপর থেকে মালিক বিহীন (পরিত্যক্ত)
অবস্থায় ৫০ বোতল রিকোডেক্স ও ৬ কেজি গাঁজা উদ্ধার করেন। এই
ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা কোতয়ালী মডেল থানায়
আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। |