|
কুমিল্লায়
মেডিসিন ক্লাবে আয়োজনে গরীবদের মাঝে কম্বল বিতরণ
আরেফীন
রুমেল, কুমিল্লা (বুধবার ২৫ জানুয়ারি ২০১২, ১২ মাঘ ১৪১৮, ১
রবিউল আউয়াল ১৪৩৩):- বুধবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ
উপজেলার কেশমপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেডিসিন ক্লাবে
আয়োজনে অসহায় গরীবদের মাঝে কম্বল বিতরণ করা হয়। মেডিসিন
ক্লাবের সভাপতি ডা.দেলোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাধান
অতিথি ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান
গোলাম সরওয়ার,বিশেষ অতিথির ছিলেন ভাইস চেয়ারম্যান আলহজ্ব
মো.আবদুল হাই বাবলু।

এই সময়
উপস্থিত ছিলেন,বাগমার উওর ইউপি চেয়ারম্যান ও সদর দক্ষিণ
উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু তাহের,বাগমারা দক্ষিণ
ইউপি চেয়ারম্যান আবুল কাশেম,সদর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের
আহবায়ক সাইফ উদ্দিন পাপ্পু, ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল কলেজের
ভারপ্রাপ্ত অধ্যাক্ষ শরীফুল হাসান,চট্রগ্রাম বিভাগীয়
মুক্তিযুদ্ধা প্রজন্ম কমান্ডে সাধারণ সম্পাদক মো.আশিকুর রহমান
সবুজ,নগরে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ডা.জসিম উদ্দিন
প্রমুখ। |