|
কুমিল্লার
চৌদ্দগ্রামে অস্ত্রসহ আটক ১
আরেফীন
রুমেল, কুমিল্লা (সোমার ২৩ জানুয়ারি ২০১২, ১০ মাঘ ১৪১৮, ২৮ সফর
১৪৩৩):- কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে রোববার রাতে অস্ত্রসহ এক
ব্যাক্তিকে আটক করেছে র্যাব-১১। শাকতলা র্যাব সূত্র জানায়,
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১১,সিপিসি-২ এর একটি বিশেষ
অপারেশন টিম জেলার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সির হাট মেষতলি
বাজার সংলগ্ন তিতু মিয়ার বাড়ির ভারাটিয়া একই উপজেলার পাশার কোট
গ্রামের মৃত.আনু মিয়ার পুত্র মো.দুলাল মিয়া (৩৪) কে ১টি দেশিয়
তৈরি ১০ ইঞ্চি লম্বা পাইপ গান ও ১টি কাঠের বাট সহ ১৭ ইঞ্চি
লম্বা দেশিয় তৈরি এলজি সহ আটক করে। উদ্ধারকৃত আলামত ও আটককৃত
আসামী সংক্রান্তে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ কার্যক্রম
প্রক্রিয়াধীন।

|