|
ফলো আপ!
কুমিল্লা চৌয়ারা কলেজ শিক্ষক মুক্তির দবিতে মানববন্ধন-বিক্ষোভ
মিছিল র্যাব ও পুলিশ বাধার মুখে পন্ড: আটক ২
আরেফীন
রুমেল, কুমিল্লা (সোমার ২৩ জানুয়ারি ২০১২, ১০ মাঘ ১৪১৮, ২৮ সফর
১৪৩৩):- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিএনপির প্রাক্তন সংসদ
মনিরুল হক চৌধুরীর ভাই কলেজ শিক্ষক মমিনুল হক চৌধুরী মুক্তির
দাবিতে রোববার বিকালে চৌয়ারা বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
কর্মসূচি র্যাব ও পুলিশ বাধার মুখে পন্ড হয়। বিকাল ৫টায় র্যাব-পুলিশের
বাধা অতিক্রম করে স্থানীয়রা কলেজ অধ্যক্ষ আবু নোমান খন্দকারের
অপসারণসহ অবিলম্বে গ্রেফতারকৃত শিক্ষকের মুক্তির দাবি জানিয়ে
চৌয়ারা বাজারে ‘চৌয়ারা বাজার ও কলেজ রক্ষা আন্দোলন পরিষদ একটি
মিছিল বের করলে র্যাব-পুলিশের সঙ্গে স্থানীয় ছাত্রলীগ ও এতে
প্রতিরোধ সৃষ্টি করে। এ সময় উভয়পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা
ঘটে। এ সময় প্রায় ১০ জন আহত ,ওই ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
বাজারের দোকানপাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। কলেজ ক্যাম্পাস ও
বাজার এলাকায় র্যাব-পুলিশ ছাড়াও অতিরিক্ত দাঙ্গা পুলিশ
মোতায়েন করা হয়। এ ঘটনায় পুলিশ ও র্যাব ২ জনকে গ্রেফতার করেছে।

জানা যায়, নগরের ২৭ নং ওয়ার্ডের চৌয়ারায় শনিবার দুপুরে
আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুলকে লাঞ্ছিত
করার ঘটনায় গ্রেফতার হয়েছে বিএনপির প্রাক্তন সংসদ মনিরুল হক
চৌধুরীর ভাই মমিনুল হক চৌধুরী ।চৌয়ারা আদর্শ ডিগ্রি কলেজে সংসদ
নজরুল কলেজ পরিচালনা কমিটির সভায় শিক্ষকদের গালা-গালি করে।
মনগড়া কমিটি নিয়ে শিক্ষকরা প্রতিবাদ করারায় সংসদ নজরুল ক্ষুব্ধ
হন। পরে ছাত্ররা সংসদ নজরুলকে লাঞ্ছিত করে। তিনি ছাত্রদের তাড়া
খেয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে পুরনো একটি মামলায় সংসদ
নজরুল আমর ছোট ভাই কলেজ শিক্ষক মমিনুল হক চৌধুরীকে গ্রেফতার হয়।
এর প্রতিবাদে রোববার বিকালে স্থানীয় ক্ষুব্ধ জনগণ গ্রেফতারকৃত
শিক্ষকের মুক্তির দাবি জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচির
আয়োজন করলে র্যাব ও পুলিশ পন্ড করে দেয়। বিকাল ৫টায় চৌয়ারা
বাজার ও কলেজ রক্ষা আন্দোলন পরিষদের উদ্যোগে ডা. শহিদুল হক
চৌধুরী, খন্দকার জহিরুল ইসলাম স্বপন, সাবেক কাউন্সিলর সহিদুল
ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হলে পুলিশ-র্যাব
এতে বাধা দেয়।এ ঘটনায় শাহ আলম নামের একজনকে র্যাব এবং
শাহজাহান নামের একজনকে গ্রেফতার করেছে কুমিল্ল্না সদর দক্ষিণ
থানা পুলিশ।
|