|
কুমিল্লায়
শহীদ জিয়ার ৭৬ তম জন্ম বার্ষিকী পালিত
আরেফীন
রুমেল, কুমিল্লা (শুক্রবার ২০ জানুয়ারি ২০১২, ৭ মাঘ ১৪১৮, ২৫
সফর ১৪৩৩):- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৬ তম জন্ম
বার্ষিকী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমমদ
এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃহসপতিবার আলোচনা সভা ও মিলাদ
মাহফিলের মাধ্যমে পালন করে জেলা বিএনপি। কুমিল্লা দক্ষিণ জেলা
বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির
ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম
রাবেয়া চৌধুরী।

এ সময়
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক
সম্পাদক মোস্তাক মিয়া,কোতয়ালি থানা বিএনপি’র সভাপতি অ্যাড.আলী
আক্কাস,শহর বিএনপি’র সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন ভিপি,জেলা
যুবদলের সভাপতি আমিরুজ্জামান আমির,জেলা বিএনপির প্রচার সম্পাদক
মোস্তফা জামান,যুব বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান কামাল,কোতয়ালি
থানা বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ুম,জেলা বিএনপির
সহ-প্রচার সম্পাদক শফিউল আলম রায়হান,জেলা যুবদলের সাধারণ
সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,জেলা ছাত্রদলের সভাপতি
উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার প্রমুখ।
|