|
একুশের
বইমেলা ২০১২ এ প্রকাশিত হচ্ছে প্রবাসী লেখক অরপি আহমেদের
উপন্যাস “আলোমায়া”
আকবর
হায়দার কিরন, নিউইয়র্ক (সোমবার ৯ জানুয়ারি ২০১২, ২৬ পৌষ ১৪১৮,
১৫ সফর ১৪৩৩):- বাংলা একাডেমী আয়োজিত একুশের বইমেলা ২০১২ এ
প্রকাশিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক অরপি আহমেদের
সম্পূর্ণ প্রেমের উপন্যাস “আলোমায়া”। আলোমায়া প্রেমের উপন্যাসটি
লেখকের একান্ত প্রেমিক মনের এক কাল্পনিক প্রেম উপাখ্যান। এই
উপন্যাসের উৎসর্গ থেকে শুরু করে সকল চরিত্রই লেখক তার কল্পনার
রং মেখে কাল্পনিক ভাবে ব্যবহার করেছেন। তবে লেখক তার কল্পনাকে
বাস্তব করে তোলার জন্য কিছু উপমা বা চরিত্র এমন ভাবে ব্যাবহার
করেছেন যা হয়ত অনেকের কাছেই এই প্রেমের উপন্যাসকে বাস্তব বলে
ভাবতে সহায়তা করবে। অনেক পাঠকই হয়ত বিশ্বাস করতে চাইবেন না যে
এই উপন্যাসটি সত্যিই কাল্পনিক। আর যদি তাই হয়ে থাকে তাহলে
লেখকের লেখার স্বার্থকতা এখানেই বলে লেখক অরপি আহমেদ মন্তব্য
করেন।

৫৫ হাজার বর্গমাইলের ছোট্ট একটি দেশ বাংলাদেশ। বিশ্বের অন্যতম
একটি দরীদ্রতম দেশ। অন্য আট দশটি দরীদ্র দেশের মতই এই দেশটিও
নানা সমস্যায় জর্জরিত। ১৬ কোটি মানুষের বসবাস এই ছোট্ট
বাংলাদেশে। চারিদিকে অস্থিরতা। কি হবে! কি হচ্ছে সব সময়ই এই
রকম একটা দুচিন্তা দেশের সাধারন মানুষের মনে বিরাজ করছে। এই
অস্থিরিতা থেকে সাময়িকভাবে একটু কল্পনার জগতে নিয়ে যেতে লেখক
তার কাল্পিক দৃষ্টি প্রসারিত করে সম্পূর্ণ প্রেমের ”আলোমায়া”
উপন্যাসটি রচনা করেছেন।
এই
উপন্যাসের সকল চরিত্রসমূহ সম্পূর্ণ কল্পনাশ্রিত। বাসতব কোনো
চরিত্রের সাথে এর কোনো মিল নেই। এরপরও উপন্যাসের কোনো চরিত্রের
সাথে কিংবা কোনো ঘটনাপ্রবাহের সাথে বাসতবের কারও মিল খুঁজে পেলে
লেখক আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। উপন্যাসটি সাধুভাষায় লেখা
হয়েছে। তরপরেও সাধু-চলিত মিশ্রণ থাকতে পারে। যা উপন্যাসের
চরিত্র ও সংলাপের জন্যে করতে হয়েছে। আশা করি উপন্যাসটি পড়ে
সবার ভালো লাগবে।
অরপি
আহমেদ কুমিল্লা জেলার লাকসাম উপজেলার পাঁচপুকুরিয়া গ্রামে
ঐতিহ্যবাহী পন্ডিত পরিবারে অরপি আহমেদ এর জন্ম। দাদা মরহুম অলি
মিয়া পন্ডিত এর দ্বিতীয় সনতান আওয়ামী লীগের সাবেক প্রাদেশিক
পরিষদের সদস্য, জাতীয় সংসদের প্রাক্তন সদস্য গেরিলা
ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব মৌলভী জালাল
আহমেদের দ্বিতীয় পুত্র সনতান অরপি আহমেদ। জাতির জনক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী সাবেক এমপি মরহুম
আলহাজ্ব জালাল আহমেদ বাংলাদেশের সংবিধানকে আইনে প্রনীত করার
জন্য হাতেগোনা যে কয়জন সংসদ সদস্য বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৭২ এর
সংবিধানের প্রস্তাবনায় স্বাক্ষর করেন তিনি তাদের মধ্যে অন্যতম।
বঙ্গবন্ধুর নির্দেশে স্বাধীন বাংলাদেশে সরকারী ব্যবস্থাপনায়
প্রথম হজ্জযাত্রীদের নেতৃত্ব দেন সাবেক সংসদ সদস্য মরহুম
আলহাজ্ব জালাল আহমেদ।
লেখক
সাংবাদিক অরপি আহমেদ এর নানা ঐতিহ্যবাহী আমিন পরিবারের মরহুম
আবদুল গনী আমিন। লাকসাম শহরের অলিগলিতেই অরপি আহমেদ এর বেড়ে উঠা।
লাকসামের ঐতিহ্যবাহী লাকসাম পাইলট হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষা,
লাকসাম নওয়াব ফয়জুন্নেসা সরকারী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায়
উত্তীর্ন হন। ১৯৯৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায়
ম্যানেজম্যান্টে মাষ্টার্স ডিগ্রী লাভ করেন।
অরপি আহমেদ এর লেখালেখির হাতেখড়ি ছোটবেলা থেকেই। তার লেখা
বিভিন্ন গল্প, কবিতা, উপন্যাস দেশে ও বিদেশের বিভিন্ন বাংলা
পত্রিকা ম্যাগাজিন এ ছাপা হয়েছে। লেখালেখির পাশাপাশি ১৯৮৮ সাল
থেকে তিনি সাংবাদিকতায়ও জড়িত হয়ে পড়েন। দেশে ও প্রবাসের
বিভিন্ন পত্রিকায় তার লেখা সংবাদ অত্যনত গুরুত্বের সাথে
প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি নিয়মিত কলাম লিখে থাকেন।
২০০১ সালে অরপি আহমেদ যুক্তরাষ্ট্রের মিনিসোটা রাজ্যের সেন্ট
থমাস বিশ্ববিদ্যালয় থেকে সফটওয়ার ইঞ্জিনিয়ারিং এ মাষ্টার্স অব
সফটওয়ার সিষ্টেম (এমএসস) ডিগ্রী অর্জন করেন এবং বর্তমানে
যুক্তরাষ্ট্রে আইটি ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত আছেন।
সাংবাদিকতায় অরপি আহমেদ যু্ক্তরাষ্ট্রে ২০০৬ ও ২০০৭ সালে
ক্লোজআপ ওয়ান এওয়ার্ড, ২০০৭ সালে ক্যানসাসে অনুষ্ঠিত ফোবানা
সম্মেলনে ফোবানা এওয়ার্ড, সাহিত্যে ২০০৯ সালে ওয়াশিংটন ডিসিতে
অনুষ্ঠিত ফোবানা সম্মেলনে ফোবানা সাহিত্য এওয়ার্ড, ২০১১ সালে
ওয়াশিংটনে অনুষ্ঠিত ফোবানা সিলভার জুবিলী সমেমলনে সাহিত্য ও
সাংবাদিকতায় এওয়ার্ড লাভ করেন।
২০০৯ সালে একুশের বইমেলায় মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে লেখা
উপন্যাস “বাবার হাতের প্রথম ছোঁয়া” প্রকাশিত হয়েছে। ২০১০ সালে
লেখকের প্রথম কাব্যগ্রন্থ “তোমার লাল টুকটুক” একুশ এর বই মেলায়
প্রকাশিত হয়। ২০১১ সালে রম্য উপন্যাস “দরবারে হাওয়া” একুশের
বইমেলায় প্রকাশিত হয়েছে। অরপি আহমেদ এর সম্পূর্ণ প্রেমের
উপন্যাস “আলোমায়া” বাংলা প্রকাশনীর মাধ্যমে ২০১২ সালের একুশের
বই মেলায় প্রকাশিত হল। আলোমায়া উপন্যাসের প্রচ্ছদ এঁকেছেন
দেশবরণ্য অংকনশিল্পী ধ্রুব এশ।
যাদের
অনুপ্রেরনা ও সহযোগীতায় অরপি আহমেদ এর প্রথম প্রেমের উপন্যাস
“আলোমায়া” প্রকাশ করা সম্ভব হয়েছে তাদের মধ্য উল্লেখযোগ্য
বরন্য কবি নির্মলেন্দু গুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবি
ড. মুহাম্মদ সামাদ, লাকসামের সাংবাদিক মুজিবুর রহমান দুলাল,
ফারুক আল শারা, সাইফ খান, ইয়াসমিন সুলতানা, দেশবরন্য অংকন
শিল্পী ধ্রুব এশ ও বইটি প্রকাশনার সাথে জড়িত বাংলা প্রকাশ এর
সকল কলাকূশলীবৃন্দ ও শুভাকাংখীদের নিকট লেখক আনতরিক ভাবে
কৃতজ্ঞতা প্রকাশ করছেন। এছাড়াও বইটি প্রকাশনায় সর্বাত্নক
সহযোগীতার জন্য দেশবরন্য স্বর্ণপদক প্রাপ্ত লেখক হুমায়ুন কবির
ঢালী এর নিকট আনতরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
লেখক অরপি
আহমেদের সম্পূর্ণ প্রেমের উপন্যাস “আলোমায়া” বাংলা একাডেমীর
বইমেলা ২০১২ এর প্রথমদিন থেকেই প্রকাশনী সংস্থা “বাংলাপ্রকাশ”
ষ্টলে পাওয়া যাবে। এছাড়াও আগামী মার্চ মাস থেকে নিউইয়র্কের
মুক্তধারা সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বই এর দোকানে পাওয়া যাবে।

|