|
কুমিল্লায়
র্যাবের পৃথক অভিযানে মাদকদ্রব্য ও জাল টাকা সাহ আটক ১
আরেফীন রুমেল, কুমিল্লা
(সোমবার ৯ জানুয়ারি ২০১২, ২৬ পৌষ ১৪১৮, ১৫ সফর ১৪৩৩):- রোববার
রাতে কুমিল্লায় র্যাবের পৃথক তিনটি অভিযানে মাদকদ্রব্য এবং
জাল টাকা সহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে র্যাব। শাকতলা র্যাব
সূত্র জানায়, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১১,সিপিসি-২ এর একটি
বিশেষ অপারেশন টিম গোপন সংবাদের ভিত্তিতে নগরের রেলষ্টেশন এর
পাশে আল-আমিন হোটেলের সামনে পাকা রাস্তার উপর থেকে মালিক বিহীন
(পরিত্যক্ত) অবস্থায় ৩৭.৪ কেজি গাঁজা উদ্ধার করেন।
আপর একটি অভিযানে আদর্শ
সদর উপজেরার বটুয়া শ্রী পুর বড় দিঘীর বাজার রাস্তার উপর হইতে
মালিক বিহীন (পরিত্যক্ত) অবস্থায় ২৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার
করেন। একই দিন রাতে উপর অভিযানে আদর্শ সদর উপজেলার শাসন গাছা
বাস টার্মিনালের পাশে জেনারেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর সামনে
থেকে বি-পাড়া উপজেলার সিদলাই গ্রামের মৃত তাজুল ইসলামের পুত্র
মো.সফিজুল ইসলাম,বাদল (৪৫),হাল সাং-শুভাপুর, থানাঃ সোনামুড়া,
জেলাঃ সিপাহীজলা ভারত, কে ০৪টি ১০০০ (একহাজার) টাকার জাল নোট
সহ আটক করেন। এই ব্যাপারে কোতয়ালী মডেল থানায় আইনানুগ
কার্যক্রম প্রক্রিয়াধীন। |