|
কুমিল্লায়
খালেদার পথসভাস্থলে ইয়াসিন-সাক্কু গ্রুপের সংঘর্ষ
আরেফীন
রুমেল, কুমিল্লা (সোমবার ৯ জানুয়ারি ২০১২, ২৬ পৌষ ১৪১৮, ১৫ সফর
১৪৩৩):- ঢাকা থেকে চট্রগাম অভিমুখী বিএনপির রোডমার্চের মঞ্চের
সামনে বসাকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রম্নপের সংঘর্ষে প্রায়
২০ জন আহত হয়। এ ঘটনা ঘটেছে রোববার দুপুরে নগরের পদুয়ার বাজার
বিশ্বরোস্থ (ট্রাক টার্মিনালে)। কুমিল্লা জেলা বিএনপি’র সাধারণ
সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াসিন ও সদ্য নির্বাচিত মেয়র মনিরুল
হক সাক্কু সমর্থকের মধ্যে হাতাহাতি,চেয়ার ছুড়াছুড়ি,বাঁশ দিয়ে
সংঘর্ষে জড়িয়ে পরে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর একটার দিকে খালেদা জিয়া আসার
পূর্বে মঞ্চের সামনে সবা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু‘গ্রম্নপ।
এসময় চেয়ার ছোড়াছুড়িতে সভাস্থলে আতংক ছড়িয়ে পড়ে। পরে জেলা
বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ ইয়াছিন মাইকে এসে বলেন,
‘ইয়াছিন - সাক্কু ভাই ভাই,আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই’।
তারপর সংঘর্ষ থেমে যায়। এদিকে মহাসড়কের পাশে ব্যানার ফেস্টুন
লাগানোর প্রতিযোগিতায় নামে স্থানীয় বিএনপি নেতারা। লাকসামের
উপজেলা চেয়ারম্যান মজির আহমেদ বনাম সাবেক এমপি আনোয়ারুল আজিম।
বুড়িচং-ব্রাহ্মণপাড়া এলাকায় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন
প্রত্যাশী সাংবাদিক নেতা শওকত মাহমুদ বনাম ব্রাহ্মণপাড়া বিএনপি
সভাপতি জসিম উদ্দীন। চাঁদপুর জেলার নেতারাও মহাসড়কের পাশে
ব্যানার ফেস্টুন লাগায়। |