|
কুসিক
নির্বাচনে সাক্কু বিজয়ীঃ নগর জুড়ে বিজয়ের উল্লাস
আরেফীন
রুমেল, কুমিল্লা (বৃহষ্পতিবার ৫ জানুয়ারি ২০১২, ২২ পৌষ ১৪১৮,
১১ সফর ১৪৩৩):- কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির
অব্যাহতি প্রাপ্ত ও সমিমলিত নাগরিক কমিটির প্রার্থী মনিরুল হক
সাক্কু বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।নগর জুড়ে সাক্কুর সমর্থকরা
বিজয় উল্লাস করছে। মনিরুল হক সাক্কু (হাঁস) প্রতীকে পেয়েছেন
৬৫৭৪০ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লাগী সমর্থিত
অধ্যক্ষ আফজল খান (আনারস) ৩৫৪২৯ ভোট। সকাল থেকে উৎস মুখর হয়ে
ভোটাররা ভোট দিতে কেন্দ্রতে এসেছে। পুরুষ ও মহিলা ভোটারা লাইনে
দাঁড়িয়ে তারা তাদের ভোট প্রয়োগ করে ।

৫৩
বর্গকিলোমিটার আয়তনের নগরে ভোটার সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ২৭৩ জন।
তাদের মধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার ১৯৯ ও নারী ভোটার ৮৬ হাজার
৭৪ জন। কয়েকটি কেন্দ্র বিদেশী পর্যবেক্ষককে ভোট কেন্দ্র
পরিদর্শন করতে দেখা যায়। প্রতিটি ভোট কেন্দ্রে নিরাপওার চাদরে
ঢেকে দিতে নির্বাচনী মঠে রয়েছে জেলা প্রশাসনের
কর্মকর্ত,ম্যাজিস্ট্রেট,নির্বাচন কমিশনের কর্মকর্তা ছাড়া ও
পুলিশ,র্যাব,বিজিবি ছিল।
|