|
নিষেধাজ্ঞায় চলেছে যান বাহন: রিকসা ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের
দুর্ভোগ
আরেফীন
রুমেল, কুমিল্লা (বুধবার ৪ জানুয়ারি ২০১২, ২১ পৌষ ১৪১৮, ১০ সফর
১৪৩৩):- কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার-প্রচাণার
কাজ শেষ। নগরের বিভিন্ন সড়কে রয়েছে র্যাব-পুলিশের চেকপোষ্ট।নিয়ম
অনুযায়ী ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগে বন্ধ হয়ে যাবে প্রচারণা এবং
নির্বাচনের নাশকতা এড়াতে যানবাহনের উপর নিষেধাজ্ঞা করা হয়েছে।
রাত থেকে সে নিয়মে যান বাহন বন্ধ থাকার কথা কিন্তু সড়ক গুলোতে
ভোর থেকে সকাল ১১ টা পর্যনত লাকসাম সড়কে সিএনজি,ব্যাটারি চালিত
ইসি বাইক,ক্যাভার্ড ভ্যান চলাচল করতে দেখা যায়। নগরের
টমছমব্রিজে র্যাব ও বিজিবি এবং নোওয়াগাঁও চৌমুহনীতে পুলিশের
অভিযানে চলাচল বন্ধ হয়। যানবাহনের উপন নিষেধাজ্ঞায় বিভিন্ন
স্থান থেকে নগরে আসা যাত্রীরা যানবাহনের সংকটে পরে এবং রিকসা
ভাড়া তিন দিতে হয়,এখনো দেখা যায় রিকসা চালকের সাথে যাত্রীদের
ভাড়া নিয়ে ঝগড়া চলছে। অনেকে রিকসা না পেয়ে ভ্যানগাড়িতে করে
দক্ষিণ আশ্রাফপুর (জাঙ্গালিয়) ও পদুয়ারবাজার বিশ্বরোড বাস
টার্মিনাল থেকে নগরে আসতে দেখা যায়।

উল্লেখ্য
গত সোমবার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাঈদ মাহবুব খান
স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ৩ জানুয়ারি
মধ্যরাত ১২.০০ টা থেকে ০৫ জানুয়ারি ২০১২ মধ্যরাত ১২.০০ টা
পর্যনত ট্যাক্সী ক্যাব, বেবী ট্যাক্সী/অটোরিক্সা, জীপ, পিক-আপ,
কার, বাস, ট্রাক, টেম্পো, মাইক্রোবাস ও যান্ত্রিক ভ্যান
চলাচলের উপর এবং জানুয়ারি ২০১২ মধ্যরাত থেকে ০৬ জানুয়ারি ২০১২
মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা
হয়েছে।
|