|
নগর জুড়ে
শেষদিনে প্রার্থীদের প্রচারণার উওাপ
আরেফীন
রুমেল,কুমিল্লা (মঙ্গলবার ৩ জানুয়ারি ২০১২, ২০ পৌষ ১৪১৮, ৯ সফর
১৪৩৩):- আজ নির্বাচনের শেষ দিন। নগরে মুহূর্তের প্রচারণায়
ব্যসত সময় পার করছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। প্রার্থীদের
দুচোখের ঘুম নেই। ভোট ও দোয়া চেয়ে চষে বেড়াচ্ছেন নির্বাচণী
এলাকা। গণসংযোগ,উঠান বৈঠক করছেন শহরের অলিগলিতে। চলছে মাইকিং
আর মাইকিং। মেয়র পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করলেও মূলত মাঠ গরম
রেখেছেন ৫ প্রার্থী। ভোরের কাকডাকা থেকে গভীর রাত পর্যন্ত
জনসংযোগ অব্যাহত রেখেছেন তারা। ভোট উৎসবের জন্য প্রস্তুত
কুমিল্লা নগরবাসী।

নির্বাচন কমিশন সূত্র জানায়,কুসিক নির্বাচনে মোট ৬৫টি ভোট
কেন্দ্রের ৪২১টি কক্ষের প্রতিটিতে একটি করে ইভিএম থাকবে। প্রতি
কেন্দ্রে একটি অতিরিক্ত ইভিএমও থাকবে। এছাড়া রিটর্নিং
কর্মকর্তার কার্যালয়ে আরো ১৬টি ইভিএম অতিরিক্ত থাকবে। সুষ্ঠু ও
নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রতিটি ভোট কেন্দ্রে সিসি টিভি থাকবে।
২৭টি ওয়ার্ডে একজন করে ২৭ জন পুরুষ কাউন্সিলর এবং ৯ জন
সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হবেন। নির্বাচনে মেয়র
প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন। আর কাউন্সিলর
হিসেবে ২১৮ ও সংরক্ষিত নারী প্রার্থী হিসেবে লড়ছেন ৬৯ জন। ৫৩
বর্গকিলোমিটার আয়তনের নগরে ভোটার সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ২৭৩ জন।
তাদের মধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার ১৯৯ ও নারী ভোটার ৮৬ হাজার
৭৪ জন। নিয়ম অনুযায়ী ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগে বন্ধ হয়ে যাবে
প্রচারণা। সে হিসাবে আজ রাত ১২টায় শেষ হয়ে যাবে আনুষ্ঠানিক
প্রচারণা। সব ধরনের মাইকিং, গণসংযোগ, সমাবেশ, উঠান বৈঠক সব
বন্ধ হয়ে যাবে। তবে প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সৌজন্য
সাক্ষাৎ করে ভোট চাইতে পারবেন।
|