|
কুসিক
নির্বাচন কয়েক ধরনের যান চলাচলের উপর নিষেধাজ্ঞা
আরেফীন
রুমেল,কুমিল্লা (মঙ্গলবার ৩ জানুয়ারি ২০১২, ২০ পৌষ ১৪১৮, ৯ সফর
১৪৩৩):- গত সোমবার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাঈদ মাহবুব
খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আগামী ৫
জানুয়ারি ২০১২ তারিখে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন
অনুষ্ঠান উপলক্ষে নির্বাচনী এলাকায় আজ ৩ জানুয়ারি মধ্যরাত
১২.০০ টা থেকে ০৫ জানুয়ারি ২০১২ মধ্যরাত ১২.০০ টা পর্যনত
ট্যাক্সী ক্যাব, বেবী ট্যাক্সী/অটোরিক্সা, জীপ, পিক-আপ, কার,
বাস, ট্রাক, টেম্পো, মাইক্রোবাস ও যান্ত্রিক ভ্যান চলাচলের উপর
এবং জানুয়ারি ২০১২ মধ্যরাত থেকে ০৬ জানুয়ারি ২০১২ মধ্যরাত
পর্যনত্ম মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
|