|
ভোটের
প্রচারণায় গান: মিডিয়া নগরী কুমিল্লা
আরেফীন
রুমেল, কুমিল্লা (সোমবার ২ জানুয়ারি ২০১২, ১৯ পৌষ ১৪১৮, ৮ সফর
১৪৩৩):- কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নির্বাচনের আর
মাত্র ২ দিন বাকি।দেশের অষ্টম এ সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে
এখন শেষ মুহর্তের ভোটের মাইকিং ও মিডিয়ার উৎসব ।ভোটার রয়েছে ১
লাখ ৬৯ হাজার ২৭৩ জন।এর মধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার ১৯৯ জন এবং
মহিলা ভোটার ৮৬ হাজার ৭৪ জন। এ উৎসবের আমেজ ছড়িয়ে যাচ্ছে গানে
গানে,সুরে সরে। দুপুর ২টা থেকে রাত পর্যান্ত চলছে সিএনজি আটো
রিকশা এবং ব্যাটারি চালিত রিকশায় (ইজি বাইক) মাইক বেঁধে শুরু
হয় গানের মাইকিংয়ের প্রচার উৎসব তার সাথে রয়েছে প্রিন্ট ও টিভি
সংবাদের প্রতিযোগিতা আর মিডিয়া কর্মীর অবস্থান নগরে।প্রতিদিনেই
রয়েছে বিভিন্ন টিভি চ্যানেলগুলোর সরাসরি বির্তক অনুষ্ঠানের মূল
স্থান টাউন হল মাঠ এর শহীদ মিনার ও ফ্লোরা প্রান্তর।মেয়র
প্রার্থীরা এসব অনুষ্ঠানে সরাসরি অংশ নেওয়ায় প্রচারণার কেন্দ্র
ছিল ঐতিহ্যবাহী কান্দিরপাড়। সোমবার সকালে হঠাৎই বৃষ্টির হানা
নির্বাচনের নগরে।পৌষের মাঝামাঝি সময়ে বৈরী আবহাওয়ার এ আগ্রাসন
অবশ্র থামাতে পারছে না নির্বাচনমুখী কুমিল্লাবাসীর উৎসাহ আর
উদ্দীপনাকে। মেয়র ও কাউন্সিরর প্রার্থী ও তাদের সহধর্মী এবং
মহিলাকর্মীরা শীতের বৃষ্টির মধ্যেই ছুটে চলছেন ভোটারের দ্বারে
দ্বারে। ভোট চাওয়ার পাশাপাশি প্রাথীরা পথসভা,জনসংযোগ ও দোয়া
চাচ্ছে।
চ্যানেলগুলোতে মেয়র পদে ৫ জনকে নিয়ে জনতার মুখমুখি হতে হয়।স্থানীয়
দৈনিক ও জাতীয় দৈনিকের সংবাদ প্রকাশিত হচ্ছে। বিভিন্ন শ্রেণির
মানুষের দাবি নগরে রয়েছে জলাবদ্ধতা হাত থেকে স্থায়ী
মুক্তি,যানজটের উন্নতি ও নতুন প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা
করা। নির্বাচনের অংশ নেওয়া মেয়ররা একমত তাদের ভোটারের দাবির
সঙ্গে।দবি পূরণের প্রতিশ্রম্নতি ও দিচ্ছেন সবাই।ভোটারদের নজর
প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতি।
এছাড়া
রয়েছে মেয়রদের বিভিন্ন সময়ের রাজনৈতিক,খুন,দুনিতি মামলা রয়েছে।
১/১১ এর সময় এ দুই নেতার কেউই কুমিল্লায় না থাকায় ও ১০ অক্টোবর-১০
সালের যুব দলের সভায় নগরের কান্দির পাড়ে দু’পক্ষের অস্ত্রসে কথা
গুলো জনগণের কাছে আলোচিত হচ্ছে নগরের ২৭টি ওয়ার্ডে।
|