|
টাকার
ছড়াছড়ির কারণে কুসিক নির্বাচনের মেয়র প্রার্থীতা প্রত্যাহার
করলেন মামুনুর রশীদ
আরেফীন
রুমেল, কুমিল্লা (মঙ্গলবার ২৭ ডিসেম্বর ২০১১, ১৩ পৌষ ১৪১৮, ২
সফর ১৪৩৩):- কুমিল্ল্না সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র
মেয়র প্রার্থী মেজর (অব.) মো.মামুনুর রশীদ (মামুন) তিনি
প্রার্থিতা প্রত্যাহার ঘোষণা দেন গতকাল মঙ্গলবার সকালে একটি
পার্টি সেন্টারে সংবাদ সমেমলনে। তিনি তার লিখিত বক্তব্য
বলেন,কুসিক নির্বাচনে টাকার ছড়াছড়ির কারনে অমি নির্বাচন করবো
না। সীমিত টাকা নিয়ে একমাস নির্বচনের গণসংযোগ ও নির্বাচনীর খরচ
ব্যয় করে প্রচারণা চালিয়েছি,এতে নগরের ভোটারদের পজেটিভ সারা
পেয়েছি। এখন পর্যন্ত নির্বাচনে সরকারের প্রবাভ মুক্ত রয়েছে।

তিনি আরো
বলেন,আমি নির্বাচনের হলফ নামায় ১০ লাখ টাকার হিসেব দিয়েছি সে
টাকা আমার শেষ হয়ে গেছে আগামী ৫ জানুয়ারি পর্যান্ত যে টাকা খরচ
হবে তা তার পক্ষে সম্ভব্য নয়।এই সকল কারণে আমি নির্বাচনের
প্রার্থীতা প্রত্যাহার করলাম।সংবাদ সমেমলনে উপস্থিত ছিলেন বীর
মুক্তিযোদ্ধা সাদেক হোসেন,মো.মহসিন,মো.সিয়াম,মো.খোকন,শামছুল
আলম,মো.মিজান প্রমুখ।
|