|
কুমিল্লা
জেলা (দক্ষিণ) কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
আরেফীন
রুমেল, কুমিল্লা (রবিবার ১৮ ডিসেম্বর ২০১১, ৪ পৌষ ১৪১৮, ২২
মহরম ১৪৩৩):- কুমিল্লা জেলা দক্ষিণের ৩৩ টি কিন্ডারগার্টেন
স্কুলের ২০১১ সালে বৃওিপরীক্ষায় বাছাইকৃত প্রায় ১ হাজার ৭ শত
জন ছাত্র-ছাত্রীরা শনিবার ও রোববার কুমিল্লা সদর দক্ষিণ
উপজেলার চাঁদপুর জনতা মাধ্যমিক স্কুলে পরীক্ষা সম্পন্ন হয়।
পরীক্ষা পরিচালনা করেন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যান
চাঁদপুর জনতা মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক আবু
ইসহাক,এসোসিয়েশনের মহাসচিব কাজী মো.মতিউর রহমান,পরীক্ষা
নিয়ন্ত্রক সি এস এম স্কুলের চেয়ারম্যান মাও.জহিরুল
ইসলাম,এমিন্যান্ট চাইল একাডেমীর প্রধান শিক্ষক ও এসোসিয়েশনের
শিক্ষা সচিব ওমর ফারুক,সহ-পরীক্ষা নিয়ন্ত্রক মো.আব্দুল
করিম,হোসেন পুর বিএম স্কুলের প্রধান শিক্ষক মো.আব্দুর রহিম
প্রমুখ।
|