Print       E-mail to a Friend 

বেগম জিয়ার দুই ছেলেকে অ্যাঞ্জেল মনে করার কোন কারন নেই যুক্তরাষ্ট্রের : ওয়াশিংটন আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে বৈঠকে ষ্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তা এন্থনি ডীন ট্রানচিনা

বিডিএনএন২৪, ওয়াশিংটন ডিসি ( শুক্রবার ৯ ডিসেম্বর ২০১১, ২৫ অগ্রহায়ন ১৪১৮, ১৩ মহরম ১৪৩৩):- ওয়াশিংটন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ৮ ডিসেম্বর বৃহষপতিবার ষ্টেট ডিপার্টমেন্টে ষ্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা এন্থনি ডীন ট্রানচিনা ও আরতি শ্রফ এর সাথে এক সফল বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. শাহজাহান মাহমুদের নেতৃত্বে অত্যনত অনতরঙ্গ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে আরো অংশগ্রহন করেন ওয়াশিংটন আওয়ামী লীগ নেতা রফিক পারভেজ, মাহমুদুন নবী বাকী, আলমগীর সোহেল, মইনুল ইসলাম তাপস ও লেখক শিব্বীর আহমেদ।

বৈঠকে ড. শাহজাহান মাহমুদ বর্তমান সরকারের গত তিন বছরের সাফল্য সহ জঙ্গীবাদ দমন, সন্ত্রাস, দূর্নীতি দমন, শিক্ষা, মানব অধিকার, ক্ষমতার বিকেন্দ্রীকরন, সংসদকে সকল রাজনৈতিক সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিনত করার বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন। এছাড়াও বর্তমান সরকারের পররাষ্ট্র বিষয়ক মূলনীতী “সকলের সাথে বন্ধুত্ব” অনুসারে পার্শ্ববর্তী দেশ ভারত, মায়ানমার সহ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরী করে চলেছে বলে ষ্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তাদেরকে অবহিত করেন।



বৈঠকে টিপাইমুখ বাঁধ নিয়ে কথা বলেন ওয়াশিংটন আওয়ামী লীগ নেতা মাহমুদুন নবী বাকী ও রফিক পারভেজ। টিপাইমুখ বাঁধ নিয়ে ষ্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তাদের এক প্রশ্নের জবাবে নেতৃবন্দ বলেন, ১৯৭০ সালে টিপাইমুখ বাঁধের কার্যক্রম শুরু হওয়ার পর বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার কখনই টিপাইমুখ বাঁধ নিয়ে কোন প্রকার ব্যবস্থা গ্রহন করেনি। অথচ স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করার পর বন্দুকের নলে দেশ বিরোধী শক্তিকে হাত করে বিএনপি গঠন করা হয়। স্বাধীন বাংলাদেশে বিএনপি সবচাইতে বেশী সময় ধরে ক্ষমতায় থেকেও তারা কোন প্রকার ব্যবস্থা গ্রহন করেনি। অথচ বর্তমান সরকার ক্ষমতা গ্রহন করার পরপরই সরকার উচ্চ পর্য্যায়ের একটি টিম টিপাইমুখ পরিদর্শনে পাঠায়।

নেতৃবৃন্দ বলেন, টিপাইমুখ বাঁধ নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর এবং ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এর বাংলাদেশ সফরের সময় এই বিষয়ে ড. মনমোহন সিং এর দৃষ্টি আকর্ষন করলে তিনি বারবার বাংলাদেশের কোন ক্ষতি হবে এমন কিছু ভারত করবেনা বলে আশ্বাস দেন। নেতৃবৃন্দ বলেন, কিছুদিন আগে টিপাইমুখ বাঁধ নিয়ে ভারত সরকার একটি চুক্তি স্বাক্ষরের খবর মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুক্তি সম্পর্কে বিসতারিত তথ্য সংগ্রহের জন্য তার দুই উপদেষ্টাকে তাৎক্ষনিকভাবে ভারতে পাঠান। ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টাদের সাথে বৈঠকে ভারত সরকার আবারো বাংলাদেশের কোন ক্ষতি হবে এমন কিছু ভারত করবেনা বলে আশ্বাস দেন।

ষ্টেট ডিপার্টমেন্ট এর কর্মকর্তা এন্থনি ডীন ট্রানচিনা ও আরতি শ্রফকে আওয়ামী লীগ নেতা আলমগীর সোহেল ও মইনুল ইসলাম তাপস জানান, টিপাইমুখ বাঁধ নিয়ে সরকার নিরব নেই। সরকার তার সাধ্যমত বন্ধুত্বপূর্ণ আচরনের মাধ্যমে সবকিছুই করছে। নেতৃবৃন্দ বলেন, টিপাইমুখ বাঁধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে প্রেরিত বেগম খালেদ জিয়ার একটি চিঠির জবাবেও ড. মনমোহন সিং বাংলাদেশের কোন ক্ষতি হবে এমন কিছু ভারত করবেনা বলে বেগম খালেদা জিয়াকে জানান। কিনতু তারপরও বিরোধী দল তাদের ক্ষমতার লোভে টিপাইমুখ বাঁধকে একটি ইস্যু বানানোর চেষ্টা করছে যা কোনদিনই সফল হবেনা।

বৈঠকে ষ্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তা এন্থনি ডীন ট্রানচিনা ঢাকা সিটি কর্পোরেশন ভাগাভাগি সম্পর্কে জানতে চাইলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. শাহজাহান মাহমুদ বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে সংসদকে কার্যকর করার চেষ্টা করছে। তিনি বলেন, বাংলাদেশের জনগনের দারা নির্বাচিত প্রতিনিধিরাই দেশের সকল সিদ্ধানেতর মালিক। ঢাকা সিটিকর্পোরেশন ভাগ বর্তমান সরকার সংসদে নির্বাচিত সদস্যদের কন্ঠভোটে পাশ করেছে। বিএনপি এই ডিসিস ভাগকে “ঢাকা ভাগ” নামে জনগনের সাথে মিথ্যাচার করছে। তিনি বলেন, ঢাকা ভাগ যদি বিএনপি না চাইত তাহলে তারা সংসদে এসে তা নিয়ে আলাপ আলোচনা করতে পারত। কিনতু তারা তা না করে জনগনকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রানত করার চেষ্টা করছে।

ড. শাহজাহান মাহমুদ বলেন, জনগনের দ্বার নির্বাচিত বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিনত করার কার্যক্রম গ্রহন করেছে। ইতিমধ্যেই দেশে বিদ্যু সমস্যা প্রায় সমাধান হয়ে গেছে। জনজীবনে স্বসতী এসেছে। নির্বাচনী ওয়াদা অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচারের কার্যক্রম শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রও এই যুদ্ধাপরাধীদের বিচারে বাংলাদেশকে সমর্থন জানিয়েছে। সরকার জনগনের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরন করার চেষ্টা করছে। ঢাকা সিটি কর্পোরেশকে ঢাকা উত্তর এবং দক্ষিনে বিভক্ত করে জনগনের সেবা বৃদ্ধি করা হবে। একটি সিটি কর্পোরেশনের আওতায় এককোটিরও বেশী মানুষকে সেবা দেওয়া সম্‌ভব নয়। জনগনের দ্বারা নির্বাচিত সরকার জনগনকে সেবা প্রদানের জন্য নিরলস কাজ করে যাচ্ছে।

ষ্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তাদেরকে ড. শাহজাহান মাহমুদ আরো জানান, বর্তমান সরকার খুব শীঘ্রই পরীক্ষামূলক ভাবে নগর সরকার চালু করছে কুমিল্লায় ও রংপুরে এবং এই পদ্ধতি সফল হলে তা পর্য্যায়ক্রমে দেশের সব সিটি কর্পোরেশনে চালু করা হবে।

বৈঠকে ষ্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তাদের কােেছ সন্ত্রাসবাদ জঙ্গীবাদ দমনে বর্তমান সরকারের সাফল্য তুলে ধরেন লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ। তিনি বলেন, ২০০৮ সালে একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতা গ্রহন করার পর যুক্তরাষ্ট্রের কাঁধে কাঁধ মিলিয়ে বর্তমান সরকার জঙ্গীবাদ ও সন্ত্রাস কঠোর হসেত দমন করে চলেছে। তিনি বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যনত বিএনপি জামাত জোটের নেতৃত্বাধীন সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে বাংলাদেশ হয়ে সন্ত্রাসী আর জঙ্গীবাদের স্বর্গরাজ্য। ২০০১ সালের পহেলা আগষ্টে অনুষ্ঠিত সাধারন নির্বাচনে বিএনপি-জামাত জোট জয়লাভ করার সাথে সারাদেশে মৌলবাদী আর জঙ্গীবাদের উন্মাদনায় মেতে ওঠে। সন্ত্রাসীর পদধ্বনীতে আর মানুষের আর্তচিৎকারে কেঁপে ওঠে বাংলার আকাশ বাতাশ। বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দের উপর শুরু ভয়াবহ হামলা। গ্রামের পর গ্রাম রাতের অন্ধকারে জ্বালিয়ে দেয়া হয়। সংখ্যালুঘু হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান সহ আহমেদীয় মুসলীম সম্প্রদায়ের উপর নেমে ইতিহাসের ভয়াবহ কালোরাত। ৭১ খুনী রাজাকার আলবদ আল শামস্‌ বাহিনী, রগ কাটা বাহিনী বিএনপি-জামাত জোটের ছাত্রছায়ায় একের পর এক হত্যাযজ্ঞ শুরু করে বাংলার মাটি থেকে বিরোধী রাজনৈতিক শক্তিকে চীরতরে নির্মূল করার ভয়াল খেলায় মেতে ওঠে। ছড়িয়ে দেয়া হয় ধর্মীয় জঙ্গীবাদ সন্ত্রাস, লুটপাট, খুন, ধর্ষন।

তিনি বলেন, ২০০১ সালের ২১ আগষ্ট সাধারন নির্বাচনে জয়লাভ করে বিএনপি-জামাত জোট সরকার গঠন করার পরপরই ২০০১ সালে ১৬ নভেম্বর চট্টগ্রামের ইতিহাসের একটি জঘন্যতম হত্যাকান্ড ঘটানো হয়। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অত্যনত ঘনিষ্ঠজন হিসাবে অতি সুপরিচিত যুদ্ধাপরাধী হিসাবে চিহ্নিত সালাউদ্দীন কাদের চৌধুরীর তত্ববাধানে এইদিন চট্টগ্রামের নাজিরহাট কলেজের অধ্যক্ষ, ওয়ার্কাস পার্টির নেতা ও বীরমুক্তিযোদ্ধা ৬০ বছর বয়সী গোপাল কৃষ্‌ঞ মুহরীকে হত্যা করা হয়। সালাউদ্দীন কাদের চৌধুরীর ক্যাডার নাসির ও মন্টুর চাইনিজ কুড়ালের আঘাতে দ্বিখন্ডীত করে ফেলা হয় গোপাল কৃষ্‌ঞ মুহরীর মাথা। গোপালকৃষ্ণ মুহরীর সেই দ্বিখন্ডীত মাথার ছবি সেইদিন যারা পত্রিকার পাতায় দেখেছিল তারা অনতত কয়েক সপ্তাহ ঘুমাতে পারেনি। এখনো সাধারন মানুষ গোপালকৃষ্ণ মুহরীর দ্বিখন্ডীত মাথার ছবি দেখে আতংকিত হয়ে ওঠে।

বৈঠকে শিব্বীর আহমেদ বিএনপি জামাত জোট সরকারের জঙ্গীবাদ সন্ত্রাবাদের তথ্যচিত্র তুলে ধরে বলেন, ২০০২ সালের ১২ এপ্রিল চট্টগ্রামের রাউজানে ৫৮ বছর বয়সী বৌদ্ধ প্রিষ্ট মংক গায়েন জ্যোতিকে হত্যা করা হয়। যুদ্ধাপরাধী সালাউদ্দীন কাদের চৌধুরীর তত্বাবধানে সংঘটিত এই হত্যাকান্ডে সেদিন বৌদ্ধ প্রিষ্ট মংক গায়েন জ্যোতির মাথা চাইনিজ কুড়ালের আঘাতে শরীর থেকে আলাদা করে ফেলা হয়। ২০০২ সালের সেপ্টেম্বর মাসে সাতক্ষীরায় সিনেমা হলে বোমা হামলায় নিহত হয় ৩০জন এবং বহু আহত হয়। ২০০২ সালের ৭ ডিসেম্বর রমজান মাসে ময়মনসিংহের সিনেমা হলকে লক্ষ্য করে সিরিজ বোমা হামলা চালানো হয়। এই হামলায় ১৫ জন নিহত ও প্রায় ৫শত আহত হয়। ২০০৩ সালের ১৭ জানুয়ারি টাঙ্গাইলের সখীপুরে, ১৩ ফেব্রুয়ারি দিনাজপুরে, ১৩ জানুয়ারি ২০০৪ সালে হযরত শাহজালাল মাজার প্রাঙ্গনে, ২৮ জানুয়ারি ২০০৪ সালে নারায়নগঞ্জে, ২১ ফেব্রুয়ারি ২০০৪ ময়মনসিংহে, ৫ আগষ্ট ২০০৪ সিলেটের তিনটি সিনেমা হলে, ৫ সেশেুটম্বর ২০০৪ সিলেট ক্যান্টনমেন্ট এলাকায়, ২১ মে ২০০৪ সালে ব্রিটিশ রাষ্ট্রদূতকে হত্যার লক্ষ্য করে সিলেটের শাহজালাল গ্রেনেড হামলা, ২১ জুন ২০০৪ সালে সুনামগঞ্জে সুরঞ্জতি সেন গুপ্তের সভায় হামলা, ২০০৪ সালের ৭ আগষ্ট ঢাকার গুলশানে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা সহ বিএনপি-জামাত জোট সরকারের আমলে সারা বাংলাদেশে হাজারো বোমা ও গ্রেনেড হামলা চালানো হয়।

তিনি বলেন, ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি দেশবরণ্য লেখক হুমায়ুন আজাদকে হত্যার লক্ষ্যে চালানো হয় ভয়াবহ হামলা। ২৭ ফ্রেবুয়ারি বাংলা এআকাডেমী আয়োজিত বইমেলা থেকে ফেরার পথে জঙ্গী সন্ত্রাসী জামাত-শিবিরের নির্দেশে মুসলিম সন্ত্রাসী গ্রুপ জামাতুল মুজাহেদীনের সন্ত্রাসী ক্যাডারদের চাপাতী আর রাম দা এর কোপে রক্তাক্ত করে মৃত মনে করে রাসতায় ফেলে যায় লেখক হুমায়ুন আজাদকে। হুমায়ুন আজাদের উপর হামলার কিছুদিন পুর্বে জামাতে ইসলামী নেতা যুদ্ধাপরাধী দেইল্যা রাজাকার নামে খ্যাত দেলোয়ার হোসেইন সাঈদী হুমায়ুন আজাদকে তার লেখা বই “পাক সার জমীন সাধ বাদ” এর জন্য হত্যার হুমকি দেয় এবং দেলোয়ার হোসেন সাঈদীর হত্যার হুমকির পরপরই লেখক হুমায়ুন আজাদকে লক্ষ্য করে চালানো জান নেয়া হামলা চালানো হয়। এই হামলায় সেদিন হুমায়ুন আজাদ নিহত না হলেও একই আঘাতে ফলে ২০০৪ সালের ১১ আগষ্ট জার্মানীতে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

সাংবাদিক শিব্বীর আহমেদ বলেন, ৭ মে ২০০৪ সালে আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য আহসান উল্যাহ মাষ্টারকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এই হামলায় আহসান উল্যাহ মাষ্টার নিহত হয়। ২০০৫ সালের ২৭ জানুয়ারি সিলেটর বদ্দার বাজার প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত এক জনসভায় বক্তৃতা করার সময় আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ মোহাম্মদ কিবরিয়াকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। বোমা হামলায় ঘটনাস্থলেই শাহ মোহাম্মদ কিবরিয়া নিহত হয়।

তিনি বলেন, ২০০৪ সালের ২১ আগষ্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে চালানো হয় স্মরণকালের ভয়াবহ গ্রেনেড হামলা। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার লক্ষ্যে এই হমালা চালানো হলেও হামলা থেকে শেখ হাসিনা প্রানে বেঁচে যান। বাংলাদেশের ইতিহাসের এই ভয়াবহতম হামলায় বর্তমান রাষ্ট্রপতি জিলুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ ২৪জন নিহত হয়। আহত হয় হাজার হাজার। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জে গ্রনেড হামলায় হত্যা করা হয় আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াকে। ২০০৫ সালের ১৭ আগষ্ট সারা বাংলাদেশে একসাথে ৫শত বোমা হামলা চালানো হয়। এই হামলায় ২ জনের মৃত্যু হয় এবং প্রায় ৫০জন আহত হয়। জঙ্গী সংগঠন জামাতুল মুজাহেদীন এই হামলার দায় দায়িত্ব স্বিকার করে। ২০০৫ সালের ৩ অক্টোবর জেএমবির সন্ত্রাসীরা ঢাকার আদালত ভবনের বাইরে বোমা হামলা চালায়। এই হামলায় দুইজন নিহত ও বহু আহত হয়। ২০০৫ সালের ১৪ নভেম্বর একটি মিনিবাসে বোমা হামলা চালিয়ে দুইজন বিচারককে হত্যা করে জেএমবি। ২০০৫ সালের ২৯ আগষ্ট চট্টগ্রাম ও গাজীপুর কোর্ট হাউজে বোমা হামলা চালায় জেএমবি। এই হামলায় ৯জন নিহত ও বহু আহত হয়। ২০০৫ সালের ১ ডিসেম্বর গাজীপুরে আত্নঘাতি বোমা হামলা চালায়। ২০০৫ সালে ৮ ডিসেম্বর নেত্রকোনায় উদীচী শিল্পগোষ্ঠীর অফিস ভবনকে লক্ষ্য করে চালানো হয় আত্নঘাতি হামলা। এই হামলায় ১০ জন নিহত ও শতশত আহত হয়। তথ্যমতে ২০০১ সাল থেকে ২০০৬ সালে বিএনপি-জামাত জোটের ছত্রছায়ায় সারা বাংলাদেশ অন্তত ৪০ বার বোমা হামলা, গ্রেনেড হামলা ও আত্নঘাতি হামলা চালানো হয়। জেমবি, হরকাতুল জিহাদ, লস্কর-ই-তৈয়বা সহ বাংলাদেশের বিভিন্ন টেররিষ্ট গ্রুপ আফগানিসতানের তালেবান থেকে ট্রেনিং নিয়ে বিএনপি-জামাত জোটের ছত্রছায়ায় দেশের বিভিন্ন স্থানে ট্রেনিং ক্যাম্প গড়ে তোলে।

বৈঠকে শিব্বীর আহমেদ বিএনপি জামাত জোট সরকারের জঙ্গীবাদ সন্ত্রাসবাদের একটি ফিরিসিত ষ্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তাদের হাতে দিয়ে বলেন, বিএনপি-জামাত জোটের নেতৃত্বাধীন সরকারের ২০০১ থেকে ২০০৬ সালের মেয়াদে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাক হত্যার জন্য ১৯বার হামলা চালানো হয়। তথ্যমতে ২০০১-২০০৬ সালে বিএনপি-জামাত জোট সরকারের আমলে প্রায় ২১ হাজার বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীকে হত্যা করা হয়। সংখ্যালুঘুদের উপর নেমে আসে ইতিহাসের বর্বরতম অধ্যায়। গ্রামের গ্রামের খালি করে ফেলা হয় রাতের অন্ধকারে। জ্বালিয়ে দেয়া হয় বিরোধী রাজনৈতিক নেতাকর্মী ও সংখ্যালুঘুদের বাড়ীঘর। খুন ধর্ষন দখল বাণিজ্য আর সন্ত্রাস বিশেষ করে ধর্মীয় সন্ত্রাস তার তারুণ্য খুঁজে পায় জোট সরকারের আমলে।

বিএনপি জামাত জোট সরকারের বিভিন্ন সন্ত্রাসবাদ জঙ্গীবাদের কথা শুনে ষ্টেট ডিপার্টমেন্ট এর কর্মকর্তা এন্থনি ডীন ট্রানচিনা জানান শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের সন্ত্রাসবাদ দমনে সফলতা যুক্তরাষ্ট্র ইতিবাচক দৃষ্টিভঙ্গীতে দেখছে এই ব্যাপারে বর্তমান সরকারকে এ প্লাস প্লাস মার্ক দিয়ে সরকারকে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ দমনে সকল সহায়তা প্রদানের অশ্বাস প্রদান করেন।

বৈঠকে ড. শাহজাহান মাহমুদ বর্তমান বিরোধী দল বিএনপির সকল কার্যক্রমকে যুদ্ধাপরাধের বিচারে বাধা প্রদান এবং বেগম জিয়ার দুই দূর্ণীতিবাজ দুইপুত্রকে রক্ষা করার মিশন হিসাবে উল্লেখ করে বলেন, বিএনপি সকল আন্দোলন সংগ্রাম এখন শুধু যুদ্ধাপরাধী আর বেগম জিয়ার দুই দূর্ণীতিবাজ দুই পুত্রকে রক্ষা করার জন্য পরিচালিত হচ্ছে। তাদের আর অন্যকোন মিশন নেই। দেশের কথা তারা ভাবেনা। জনগনের কথাও তারা চিনতা করেনা। তিনি বলেন, বিএনপি জামাত জোট যুদ্ধাপরাধের বিচার বন্ধের জন্য ওয়াশিংটনে মিলিয়ন মিলিয়ন ডলার দেশ থেকে পাচার করে এনে লবিষ্ট নিয়োগ করেছে। কিন্তু নির্বাচনী ওয়াদা অনুযায়ী বর্তমান সরকার যুদ্ধাপরাধ সহ সকল অপরাধীদেরকে বিচারের সম্মুখীন করতে দৃঢ় প্রতিজ্ঞ। শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগনের সরকার এবং জনগনের সমস্যা সমাধানে সরকার সবকিছুই করে যাচ্ছে।

বৈঠকে বেগম জিয়ার দুর্ণীতিবাজ দুই পুত্র সম্পর্কে ড. শাহজাহান মাহমুদের এক প্রশ্নের জবাবে ষ্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা জানান, বিএনপি নেতৃবৃন্দ আমাদের কাছে এসে বেগম জিয়ার দুই পুত্রকে অ্যাঞ্জেল হিসাবে তুলে ধরার চেষ্টা করলেও বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে যুক্তরাষ্ট্র তা মনে করেনা। সম্প্রতি বেগম জিয়ার পুত্রের বিরুদ্ধে এফবিআই এজেন্টের সাক্ষ্য প্রদান এবং সাক্ষ্য সম্পর্কে বিএনপির দেয়া বক্তব্য আমার গভীর ভাবে পর্যবেক্ষন করেছি। যুক্তরাষ্ট্র আইনের শাষনে বিশ্বাসী। সেই কারনেই যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধের বিচারকে সমর্থন করে। কেউই আইনের উর্ধ্বে নয়। ষ্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের অনেক ইতিবাচক দিক রয়েছে এবং সেই কারেনই আগামী বছরের কোন এক সময়ে সেত্রেপ্তটারি অব ষ্টেট হিলারী ক্লিনটন বাংলাদেশ সফর করতে পারেন। তবে বর্তমান সরকারকে গণতন্ত্রের উন্নয়ন ও মানবাধীকারের বিষয়ে আরো সচেতন হতে হবে।

 

আগামী সপ্তাহে কুমিল্লা সিটি নির্বাচনের তফসিল, সব কেন্দ্রে ইভিএম

এই ইসির অধীনেই কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন: ইসি সাখাওয়াত

নিজ এলাকায় তোপের মুখে আবদুল মতিন খসরু

অবিলম্বে জেলহত্যাকারীদের বিচারের কার্যক্রম শুরু করুনঃ ওয়াশিংটনে জেলহত্যা দিবসের অনুষ্ঠানে সরকারের প্রতি সাংবাদিক শিব্বীর আহমেদ

কুসিক নির্বচনে প্রচানায় পোষ্টার-ফেস্টুনের মিছিল..!

দুর্ভোগ নিয়ে ঈদের আনন্দে বাড়ি

সুষ্ঠু হলে বিএনপি নির্বাচনে যাবেঃ এম কে আনোয়ার

কুমিল্লায় কুরবানির গরু জবাইকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

কুমিল্লায় জানালার গ্রীল ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণ চুরি

৭১’র মানববতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচার দাবি, লাকসাম মুক্তিযোদ্ধা সংসদ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন

লাকসাম-কুমিল্লা সড়কের আলীশ্বরে যাত্রীবাহী বাস উল্টে মা-মেয়েসহ তিনজন নিহত, আহত-১০

কুমিল্লা দক্ষিণ আশ্রাফপুরে ঈদ-উল-আজহা’র জামাত সাড়ে আটটায়

শোক সংবাদঃ লাকসাম হাইস্কুলের ছোয়াব স্যার আর নেই

কুমিল্লায় শচীন কর্তার ৩৫ তম মৃত্যু বার্ষিকী নিরবে নিভৃতে চলে গেলো...!

১১ বছর পর বিদায় সংবর্ধনা !

মাধ্যমিক শিক্ষা প্রকল্পের আওতায় শিক্ষার গুণগত মান উন্নয়নে উপজেলা পর্যায়ে লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় শীর্ষে

কুমিল্লা সদর দক্ষিণে ইউপি নির্বাচন চায়ের কাপে ঝড়তুলেছে!

মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে লাকসামে মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন

চট্টগ্রামে ট্রেন-জিপ সংঘর্ষে নিহত প্রগতি ইন্ডস্ট্রিজের কর্মকর্তার দাফন সম্পন্ন

কোন প্রকার নিয়ম-নীতি ছাড়া ছলছে পল্লী বাইক

কুমিল্লা দক্ষিণ আশ্রাফপুরে বাড়ি ও দোকানে মুখোশধারী সস্ত্রাসীদের অতর্কিত হামলা

অমুক্তিযোদ্ধা ও রাজাকারদের রাষ্ট্রীয় ভাতা প্রদানে মন্ত্রনালয়ের নির্দেশে লাকসাম মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দের ক্ষোভ

বিএনপির দুই নেতাই ঢাকায়! কুমিল্লার নাঙ্গলকোটে নেতা-কর্মীরা হরতালে মাঠে নামেনি

লাকসামে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত! শান্তিপূর্ণ পরিবেশ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখর আহবান

দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে লাকসামে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

লাকসামে স্বামী-শ্বাশুড়ীর দেয়া আগুনে ঝলসে যাওয়া নিলার মৃত্যু

লাকসামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার

শারদীয় দুর্গোৎসব! শুভ মহালয়া পালন

সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে যুবককে হত্যার চেষ্টার অভিযোগ! কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সমেমলন

অন্য রকম আনন্দ! মানুষ মানুষের জন্য

কুমিল্লায় নকল সার,কীটনাশক কারখানায় আভিযানঃ ৫০ হাজার টাকা জরিমানা

নাঙ্গলকোটে যৌতুক এবং পারিবারিক কলহে স্বামী কর্তৃক ৪ সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যা

কুমিল্লা দক্ষিণ আশ্রাফপুরে বাড়ি ও দোকানে মুখোশধারী সস্ত্রাসীদের অতর্কিত হামলা

অমুক্তিযোদ্ধা ও রাজাকারদের রাষ্ট্রীয় ভাতা প্রদানে মন্ত্রনালয়ের নির্দেশে লাকসাম মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দের ক্ষোভ

বিএনপির দুই নেতাই ঢাকায়! কুমিল্লার নাঙ্গলকোটে নেতা-কর্মীরা হরতালে মাঠে নামেনি

লাকসামে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত! শান্তিপূর্ণ পরিবেশ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখর আহবান

দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে লাকসামে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

লাকসামে গণবিয়ে! বাব-মা ও স্বজনদের আনন্দ অশ্রু

কুমিল্লা বার্ড বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি

লাকসামের মুদাফরগঞ্জে সামাজিক বনায়ন কার্যক্রম উদ্বোধন

কুমিল্লায় বিএনপির হরতাল পালিতঃ ভ্রাম্যমাণ আদালত ৫ জনকে সাজা

কুমিল্লা দক্ষিণ আশ্রাফপুরে বাড়ি ও দোকানে মুখোশধারী সস্ত্রাসীদের অতর্কিত হামলা

অমুক্তিযোদ্ধা ও রাজাকারদের রাষ্ট্রীয় ভাতা প্রদানে মন্ত্রনালয়ের নির্দেশে লাকসাম মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দের ক্ষোভ

বিএনপির দুই নেতাই ঢাকায়! কুমিল্লার নাঙ্গলকোটে নেতা-কর্মীরা হরতালে মাঠে নামেনি

লাকসামে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত! শান্তিপূর্ণ পরিবেশ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখর আহবান

 

 
 

সম্পাদকঃ শিব্বীর আহমেদ
President, Editor & Publisher: Shibbir Ahmed
Copyright © LAKSAM.COM.All rights Reserved.
Laksam Dot Kom ... The City of Lights and The City of Education.
E-Mail:laksamdotkom@gmail.com
This site is designed, developed and maintained by iDesignBD