|
কুসিক
নির্বাচন বর্জন করেছে বিএনপি, জামাত ও কল্যাণপার্টি
আরেফীন
রুমেল, কুমিল্লা ( শুক্রবার ২ ডিসেম্বর ২০১১, ১৮ অগ্রহায়ন
১৪১৮, ৬ মহরম ১৪৩৩):- কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের
মনোনয়ন পত্রের আজ ছিল শেষ দিন।শেষ দিনে নির্বাচন বর্জন করেছে
বিএনপি, জামাত, কল্যাণপার্টি। বিএনপি কুমিল্লা সিটি কর্পোরেশন
নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ইভিএম পদ্ধতি বাতিল ও
সেনাবাহিনী মোতায়েনের দাবিতে ঢাকা নির্বাচন কমিশন ও কুমিল্লা
জেলা নির্বাচন কার্যালয়ে কমিশনের নিকট স্মারকলিপি দেন।নির্বাচনের
মনোনয়নের শেষ দিনে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া
লাকসাম ডটকমকে জানান,আমাদের দাবি না মানাতে এই নির্বাচন বর্জন
করেছি। বিএনপি’র অপর একাংশের সম্পর্কে জানতে চাইলে বলেন,দলের
সিদ্ধান্তে বাহিরে কোন প্রার্থী নির্বাচন করলে সেটি তার
ব্যাপার।শুক্রবার সকালে জামাতে ইসলামির দলীয় কার্যালয়ে সংবাদ
সমেমলনে মেয়র প্রার্থী কুমিল্লা জামাতের মহনগরের আমীর ও
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য কাজী দ্বীন মোহামমদ বলেন,কুসিক
নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ব্যবহার (ইভিএম) ও
সেনাবাহিনী মোতায়েন না করার সিদ্ধান্তে নির্বাচন করবেনা তিনি
সাংবাদিদের জানান।
কল্যাণ পার্টির সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী সাহিদুর
রহমান তামান্না প্রতিবেদকে জানান, আমি কুসিক নির্বাচনে ইভিএম
মেশিন ব্যবহার ও সেনাবাহিনী মোতায়েন না করার সিদ্ধান্তে
নির্বাচন বর্জান করেছি। বাংলাদেশ কল্যাণ পার্টি বিএনপি’র সমমনা
দলে অন্তর্ভুক্ত থাকায় দলগতভাবে কুসিক নির্বাচন বর্জন করার
সিদ্ধান্ত নিয়েছি। আজ জাতিসংঘের সাধারণ অধিবেশনে জোট নিরপেক্ষ
আন্দোলনের পক্ষে সংঘাতোত্তর স্থায়ী শান্তি স্থাপনে করণীয়
সম্পর্কিত সভায় বক্তৃতা করেন বাংলাদেশের মাননীয় সংসদ সদস্য
তহুরা আলী।
|