|
কুমিল্লায়
ভ্রাম্যমাণ আদালতের ৪ ম্যাজিস্ট্রেট বদলি
আরেফীন
রুমেল, কুমিল্লা ( বুধবার ৩০ নভেম্বর ২০১১, ১৬ অগ্রহায়ন ১৪১৮,
৪ মহরম ১৪৩৩):- কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডে
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের
মধ্যে ৪ জনকে বদলি করা হয়। তাদের স্থলে কুমিল্লা সদর উপজেলার
নির্বাহী কর্মকর্তা ফাতেমা জাহান, সদর দক্ষিণ উপজেলার নির্বাহী
কর্মকর্তা খোরশেদ আলম খান ও জেলা প্রশাসনের ২ জনের নির্বাহী
কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। সংশি-ষ্ট সূত্র জানায়, এগুলো
স্বাভাবিক বদলি।
উল্লেখ্য-
নির্বাচনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার জন্য নিয়োগ করা হয়
১,২ ও ৩ নং ওয়ার্ডের জন্য মো. কায়ছারুল ইসলামকে। তাকে বদলি করা
হয়েছে। ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের জন্য নিয়োগ করা হয় খান মো.নাজমুস
শোয়েবকে। ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের জন্য নিয়োগ করা হয় শারমিন
সুলতানাকে। তাকে বদলি করা হয়েছে। ১০,১১ ও ১২ নং ওয়ার্ডের জন্য
নিয়োগ করা হয় মোহামমদ মশিউর রহমানকে। ১৩,১৪ ও ১৫ নং ওয়ার্ডের
জন্য নিয়োগ করা মু.ইকরামুল ইসলামকে। তাকে বদলি করা হয়েছে।
১৬,১৭ ও ১৮ নং ওয়ার্ডের জন্য নিয়োগ করা হয় আবদুল্লাহ আল মামুনকে।
তাকে বদলি করা হয়েছে। ১৯,২০ ও ২১ নং ওয়ার্ডের জন্য নিয়োগ করা
হয় কাজী আরেফিন রেজওয়ানকে। ২২,২৩ ও ২৪ নং ওয়ার্ডের জন্য নিয়োগ
করা হয় মো. মেহেদী মাহমুদকে।২৫,২৬ ও ২৭ নং ওয়ার্ডে নিয়োগ করা
হয় মো. আরিফুল ইসলামকে।
|