|
কুমিল্লা
সিটি নির্বাচন! মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৩৪৬ জন
বিডিএনএন২৪,
কুমিল্লা ( বুধবার ৩০ নভেম্বর ২০১১, ১৬ অগ্রহায়ন ১৪১৮, ৪ মহরম
১৪৩৩):- কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগ
মেয়র প্রার্থী হিসাবে আফজল খানকে দলীয় সমর্থন দিয়েছে। তবে
দলটির বিদ্রোহী প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বতা
করছেন নূর উর রহমান মাহমুদ তানিম ও আনিসুর রহমান মিঠু। এছাড়া
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপি নেতা সাবেক পৌর মেয়র
মনিরুল হক সাক্কু মেয়র পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।
ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি নূর উর রহমান মাহমুদ তানিম জানান,
দল আফজল খানকে সমর্থন দিয়েছে, তিনি নির্বাচন করুক। আমি
ব্যক্তিগত ভাবে কুমিল্লার মানুষ, মা-বোন ও তরুণ সমাজের সমর্থন
নিয়ে মাঠে কাজ করব। আমি নির্বাচন করবো।
অপর
সম্ভাব্য মেয়র প্রার্থী দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ
সম্পাদক আনিসুর রহমান মিঠু জানান, মানুষের মধ্যে যে স্বপ্নের
জাগরণ সৃষ্টি করেছি তার সফলতা আনার জন্য আমাকে নির্বাচন করতে
হবে। স্থানীয় সরকার নির্বাচনে কোন দল কাকে সমর্থন দিল তা মানুষ
আমলে নেয় না। এদিকে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী মনিরুল হক
সাক্কু জানান, আমি ২৭টি ওয়ার্ডের নেতা-কর্মীদের সাথে যোগাযোগ
করেছি। তারা বলেছে, এটা স্থানীয় সরকার নির্বাচন, এ নির্বাচন না
করলে দলের সাংগঠনিক ক্ষতি হবে। তাই আমি জনতার জনদ্ভ নির্বাচন
করবো।
মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৩৪৬ জন : নির্বাচনে বুধবার পর্যন্ত
মেয়র, সাধারণ কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদে ৩র ৪৬ জন
প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে মেয়র পদে ১৪ জন,
সাধারণ কাউন্সিলর পদে ২র ৬২ জন এবং মহিলা কাউন্সিলর পদে রয়েছেন
৭০ জন।
মেয়র পদে কণ্ঠশিল্পী আসিফের মনোনয়নপত্র সংগ্রহ : বিএনপি নেতা ও
কণ্ঠশিল্পী আসিফ আকবর গতকাল বুধবার মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ
করেছেন। আসিফ বলেন, কুমিল্লায় গত ৪০ বছরে সাবেক পৌর মেয়র
মনিরুল হক সাক্কুর চেয়ে কেউ বেশি উন্নয়ন করেনি।
তাই তিনি মনিরুল হক সাক্কুর মনোবল বাড়াতে মনোনয়নপত্র ক্রয়
করেছেন। বিএনপি নেতা মনিরুল হক সাক্কু নির্বাচন করলে তিনি তাকে
সমর্থন দিবেন বলে জানান। তবে মনিরুল হক সাক্কু নির্বাচন না করলে
তিনি নির্বাচন করবেন বলে জানিয়েছেন। এদিন আসিফ ছাড়াও আর ২ জন
স্বতন্ত্র প্রাথদ্রী সাংবাদিক হাছানুল আলম ও মো. সামছুল আলম
মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সন্ত্রাসী ও ভূমিদস্যুদের ভোট দিবেন না : কুমিল্লা সিটি
করপোরেশন নির্বাচন উপলক্ষে বুধবার সুশাসনের জন্য নাগরিক (সুজন)
আয়োজিত সাংবাদিক সমেমলনে বক্তারা বলেন, সন্ত্রাসী, অস্ত্রধারী
ও ভূমিদস্যুদের ভোট দিবেন না। সত্ ও যোগ্য প্রার্থীদের
নির্বাচিত করুন। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে তারা
বলেন, তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেফতার করুন এবং অবৈধ অস্ত্র
উদ্ধার করুন। এগ্গত বক্তব্য রাখেন সুজন কেন্দ্রীয় কমিটির
সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, জেলা সভাপতি অধ্যক্ষ
মমিনুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম প্রমুখ। সুজন
নেতৃবৃন্দ জানান, প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান
এবং প্রার্থীদের হলফনামা জনগণের সামনে প্রকাশ করা হবে।
|