|
কুসিক
নির্বাচনে মহিলা ভোটে মেয়র ও কাউন্সিলর প্রার্থী..!
আরেফীন
রুমেল, কুমিল্লা ( মঙ্গলবার ২৯ নভেম্বর ২০১১, ১৫ অগ্রহায়ন
১৪১৮, ৩ মহরম ১৪৩৩):- প্রথম বারের মত কুসিক নির্বাচন হবে।এই
নির্বাচনকে নিয়ে সাবেক কুমিল্লা পৌরসভা ও কুমিল্লা সদর দক্ষিণ
পৌরসভার লোকজনের মাঝে ব্যাপক উৎস চলছে। কুসিক এর ২৭ টি ওয়ার্ডে
সম্ভব্য প্রার্থীদের প্রাচার-প্রচারণা চলছে।গত ১০ জুলাই
কুমিল্লা পৌরসভা ও কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভা এলাকাসমুহের
সমন্বয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন গেজেট প্রকাশ করা হয়।এতে যোগ
হয়েছে কুমিল্লা সদর পৌরসভার ১৮ টি ওয়ার্ড এবং কুমিল্লা সদর
দক্ষিণ পৌরসভার ৯ টি ওয়ার্ড। সব মিলিয়ে ওয়ার্ড সংখ্যা ২৭ টি। ১
লাখ ৬৯ হাজার ১শত ৭৪ জন ভোটার। সাবেক কুমিল্লা পৌরসভার ভোটার
সংখ্যা ১লাখ ২১ হাজার ৯শত ২৩ জন এর মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার
৮ শত ৭৬ জন,মহিলা ৬২ হাজার ৪৭জন এবং সাবেক কুমিল্লা সদর দক্ষিণ
পৌরসভার ভোটার সংখ্যা ৪৭ হাজার ২শত ৫১জন এর মধ্যে পুরুষ ভোটার
২৩ হাজার ২ শত ৫৩ জন,মহিলা ভোটার ২৩ হাজার ৯ শত ৯৮জন।উভয় পৌর
সভায় পুরুষ ৮৩ হাজার ১শত ২৯ জন তার চাইতে মহিলা ভোটার ৮৬ হাজার
৪ জন পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটার ২ হাজার ৯ শত ১৬ বেশি।কুসিকের
সকল ভোটার ৬৫ টি ভোট কেন্দ্রের ৪৫৩ টি ভোট কক্ষের মাধ্যমে ভোট
দেবেন ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবারই প্রথম শতভাগ
ইভিএম ব্যবহৃত হবে।

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে (কুসিক) ইভিএম পদ্ধতি বাতিল
ও সেনাবাহিনী মোতায়েনের দাবিতে স্মারকলিপি দেওয়ার সময়ও
গ্রম্নপিংয়ে বিভক্ত রয়েছে বিএনপি।এদিকে চারদলীয় জোটের শরিক
জামায়াত নির্বাচনের নামে মনোনয়ন পত্র সংগ্রহ করে নিজেদের মাঠে
রাখার কৌশল নিয়েছে। জেলা বিএনপির ও মনিরুল হক সাক্কুর পক্ষের
কয়েকজন বিএনপি নেতা ইভিএম পদ্ধতি বাতিল ও সেনাবাহিনী মোতায়েনের
দাবিতে রির্টানিং অফিসারের নিকট স্মারকলিপি দয়ে।এই নিয়ে শুরু
হয় নতুন হিসেব নিকেশ।
কুসিক নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ
করেছেন। এরা হলেন মেয়র প্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ
সম্পাদক অ্যাড.অধ্যক্ষ আফজল খান,কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি
আলহাজ্ব ওমর ফারুক,শহর আ’লীগের আবুল কাসেম রৌশন। ভিক্টোরিয়া
সরকারি কলেজের সাবেক সভাপতি ও সধারণ সম্পাদক নূর-উর রহমান
মাহমুদ তানিম,সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
আ্যাড.আনিসুর রহমান মিঠু।জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী
আমিন উর রশিদ ইয়াছিন,সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপি’র সাংগঠনিক
সম্পাদক মো.মনিরুল হক সাক্কু,বিএনপির ইয়াসিন নির্বাচনের প্রচার
থেকে বিরত,আপর জন নির্বাচনে প্রচার কাজ করছে। জাতীয় পার্টির (জাপা)
কুমিল্লা জেলা আহবায়ক এয়ার আহমেদ সেলিম।কুমিল্লা জামাতের
মহনগরের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য কাজী দ্বীন
মোহামমদ । মনোনয়নপত্র সংগ্রহ করেছলেন।
সাবেক দুই পৌরসভার পুরুষ ভোটারদের চাইতে মহিলা ভোটার সংখ্যা
বেশি। মহিলা ভোটারদের রয়েছে মূল্যবান রায়।সদর পৌরসভায় মেয়রদের
পরিচয় থাকলেও সদর দক্ষিণে আনেক মহিলা ভোটার তাদেরকে চিনেন না।
সম্ভব্য মেয়রদের প্রচারণা কম রয়েছে সদর দক্ষিণে। তবে প্রচারে
চাঙ্গা রয়েয়ে দু’ই পৌর সভার সম্ভব্য পুরুষ ও মহিলা কাউনিন্সলর
প্রার্থীরা।
|