|
কুমিল্লায়
আফজাল খানকে সমর্থন দিল আ.লীগ
বিডিএনএন২৪, ঢাকা (
মঙ্গলবার ২৯ নভেম্বর ২০১১, ১৫ অগ্রহায়ন ১৪১৮, ৩ মহরম ১৪৩৩):-
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আফজাল খানকে সমর্থন দিয়েছে
আওয়ামী লীগ। আজ মঙ্গলবার হুইপ মজিবুল হক মুজিব বার্তাসংস্থা
বিডিএনএন২৪ এ খবর জানিয়েছেন। এর আগে গত বৃহসপতিবার সনধ্যায়
জাতীয় সংসদের লবিতে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে
স্থানীয় সাংসদদের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক হয়।

ওই বৈঠকে আওয়ামী লীগের
নেতা ওবায়দুল কাদের ও আবদুল মতিন খসরু কুমিল্লার সাংসদদের
উদ্দেশে বলেন, দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আফজাল খানকে কুমিল্লার মেয়র পদে দলীয় সমর্থন দেওয়ার কথা
জানিয়েছেন। তিনি বলেন, ‘আপনারা ইচ্ছা করলে এ ব্যাপারে
প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন।’ তখন অন্য সাংসদেরা
জানান, তাঁরা এটা বিশ্বাস করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে
আলোচনার প্রয়োজন নেই। ওই বৈঠকে আজ কুমিল্লা জেলা আওয়ামী লীগ,
স্থানীয় সাংসদ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের
নিয়ে বৈঠক করার সিদ্ধান্ত হয়।
|