Print       E-mail to a Friend 

সেনা মোতায়েনের প্রয়োজন নেই, ইভিএম থাকবে অনিয়মে প্রার্থিতা বাতিলঃ কুসিক নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় সাখাওয়াত

বিডিএনএন২৪, কুমিল্লা ( সোমবার ২৮ নভেম্বর ২০১১, ১৪ অগ্রহায়ন ১৪১৮, ২ মহরম ১৪৩৩):- সোমবার দুপুরে কুমিল্লা জেলা পরিষদ মিলনায়তনে সম্ভাব্য প্রার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীর দরকার নেই। নির্বাচনে মোতায়েন থাকবে অন্তত ৩ হাজার র‌্যাব পুলিশ, বিজিবি ও আনসার। তিনি প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন এতে কোন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করা হবে। তিনি আরও বলেন, এখন ভোটাররা অনেক সচেতন, তারা সিদ্ধান্ত নিতে ভুল করে না। এর আগে বেলা ১১টায় কুমিল্লা জেলা প্রশাসক সমেমলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে যখন কমিশনার সাখাওয়াতের বৈঠক চলছিল তখন মহানগরীতে বিএনপির উদ্যোগে চলছিল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ।

জানা যায়, সোমবার বেলা ১১টায় কুমিল্লা জেলা প্রশাসকের সমেমলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করেন ইসি কমিশনার। পৃথকভাবে অনুষ্ঠিত ওই দুটি সভায় ব্রিগেডিয়ার সাখাওয়াত সুষ্ঠু ও শানত্মিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সকল ভয়ভীতি উপেক্ষা করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচনের পূর্বে সকল অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি সকলের বৈধ অস্ত্রও জমা দিতে হবে। তিনি আরও বলেন, প্রতিটি কেন্দ্র এলাকায় ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালনের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। কেন্দ্র এলাকায় রাখা হবে ডগ স্কোয়ার্ড। তিনি বলেন প্রার্থীদের খরচের বিষয়ে দুদক, ইসি, এনবিআর তদন্ত করবে।

তিনি আরও বলেন, ইভিএম বিষয়ে কেউ এর কারচুপি প্রমাণ করতে পারলে ইভিএম ছাড়াই নির্বাচন করা হবে। ওই দুটি সভায় বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ নাসির উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মোঃ রেজাউল আহসান, জেলা রিটার্নিং অফিসার আবদুল বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. আবদুল মান্নান, জেলা পরিষদের প্রধান নির্বাহী তাজুল ইসলাম প্রধান, পুলিশ সুপার মোখলেছুর রহমান, বিজিবির কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রোস্তম আলী, কুমিল্লা র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার মোস্তফা কামাল, সভায় জেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন ও আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ সমেমলন কক্ষে আয়োজিত সভায় সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আ’লীগের মেয়র প্রার্থী, জেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আফজল খান, জাপার মেয়র প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার আহমেদ সেলিম, মেজর (অব) মামুনুর রশিদ, সাবেক ভিপি নূর-উর-রহমান মাহমুদ তানিম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আনিসুর রহমান মিঠু, শহর আ’লীগের সাধারণ সম্পাদক কাসেম রৌশন। কাউন্সিলর প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন গোলাম জিলানী, শাহরিয়ার আক্তার, পাপন পাল, নাসরিন সুলতানা রুনা, সেলিনা আক্তার, মোহামমদ আলী কিসমত। ওই সভায় উপস্থিত কোন মেয়র এবং কাউন্সিলর ইভিএমের বিরোধিতা না করলে এর বেশি প্রচারণা দাবি করেছে। মেয়র প্রার্থী মেজর (অব) মামুনুর রশিদ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কুমিল্লা ময়নামতি সেনানিবাসে প্রয়োজনীয় সংখ্যক ’সেনাবাহিনী প্রস্তুত’ রাখার দাবি জানালে ইসি কমিশনার সাখাওয়াত তাও নাকচ করে দেন।

 

 

আগামী সপ্তাহে কুমিল্লা সিটি নির্বাচনের তফসিল, সব কেন্দ্রে ইভিএম

এই ইসির অধীনেই কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন: ইসি সাখাওয়াত

নিজ এলাকায় তোপের মুখে আবদুল মতিন খসরু

অবিলম্বে জেলহত্যাকারীদের বিচারের কার্যক্রম শুরু করুনঃ ওয়াশিংটনে জেলহত্যা দিবসের অনুষ্ঠানে সরকারের প্রতি সাংবাদিক শিব্বীর আহমেদ

কুসিক নির্বচনে প্রচানায় পোষ্টার-ফেস্টুনের মিছিল..!

দুর্ভোগ নিয়ে ঈদের আনন্দে বাড়ি

সুষ্ঠু হলে বিএনপি নির্বাচনে যাবেঃ এম কে আনোয়ার

কুমিল্লায় কুরবানির গরু জবাইকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

কুমিল্লায় জানালার গ্রীল ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণ চুরি

৭১’র মানববতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচার দাবি, লাকসাম মুক্তিযোদ্ধা সংসদ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন

লাকসাম-কুমিল্লা সড়কের আলীশ্বরে যাত্রীবাহী বাস উল্টে মা-মেয়েসহ তিনজন নিহত, আহত-১০

কুমিল্লা দক্ষিণ আশ্রাফপুরে ঈদ-উল-আজহা’র জামাত সাড়ে আটটায়

শোক সংবাদঃ লাকসাম হাইস্কুলের ছোয়াব স্যার আর নেই

কুমিল্লায় শচীন কর্তার ৩৫ তম মৃত্যু বার্ষিকী নিরবে নিভৃতে চলে গেলো...!

১১ বছর পর বিদায় সংবর্ধনা !

মাধ্যমিক শিক্ষা প্রকল্পের আওতায় শিক্ষার গুণগত মান উন্নয়নে উপজেলা পর্যায়ে লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় শীর্ষে

কুমিল্লা সদর দক্ষিণে ইউপি নির্বাচন চায়ের কাপে ঝড়তুলেছে!

মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে লাকসামে মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন

চট্টগ্রামে ট্রেন-জিপ সংঘর্ষে নিহত প্রগতি ইন্ডস্ট্রিজের কর্মকর্তার দাফন সম্পন্ন

কোন প্রকার নিয়ম-নীতি ছাড়া ছলছে পল্লী বাইক

কুমিল্লা দক্ষিণ আশ্রাফপুরে বাড়ি ও দোকানে মুখোশধারী সস্ত্রাসীদের অতর্কিত হামলা

অমুক্তিযোদ্ধা ও রাজাকারদের রাষ্ট্রীয় ভাতা প্রদানে মন্ত্রনালয়ের নির্দেশে লাকসাম মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দের ক্ষোভ

বিএনপির দুই নেতাই ঢাকায়! কুমিল্লার নাঙ্গলকোটে নেতা-কর্মীরা হরতালে মাঠে নামেনি

লাকসামে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত! শান্তিপূর্ণ পরিবেশ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখর আহবান

দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে লাকসামে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

লাকসামে স্বামী-শ্বাশুড়ীর দেয়া আগুনে ঝলসে যাওয়া নিলার মৃত্যু

লাকসামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার

শারদীয় দুর্গোৎসব! শুভ মহালয়া পালন

সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে যুবককে হত্যার চেষ্টার অভিযোগ! কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সমেমলন

অন্য রকম আনন্দ! মানুষ মানুষের জন্য

কুমিল্লায় নকল সার,কীটনাশক কারখানায় আভিযানঃ ৫০ হাজার টাকা জরিমানা

নাঙ্গলকোটে যৌতুক এবং পারিবারিক কলহে স্বামী কর্তৃক ৪ সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যা

কুমিল্লা দক্ষিণ আশ্রাফপুরে বাড়ি ও দোকানে মুখোশধারী সস্ত্রাসীদের অতর্কিত হামলা

অমুক্তিযোদ্ধা ও রাজাকারদের রাষ্ট্রীয় ভাতা প্রদানে মন্ত্রনালয়ের নির্দেশে লাকসাম মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দের ক্ষোভ

বিএনপির দুই নেতাই ঢাকায়! কুমিল্লার নাঙ্গলকোটে নেতা-কর্মীরা হরতালে মাঠে নামেনি

লাকসামে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত! শান্তিপূর্ণ পরিবেশ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখর আহবান

দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে লাকসামে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

লাকসামে গণবিয়ে! বাব-মা ও স্বজনদের আনন্দ অশ্রু

কুমিল্লা বার্ড বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি

লাকসামের মুদাফরগঞ্জে সামাজিক বনায়ন কার্যক্রম উদ্বোধন

কুমিল্লায় বিএনপির হরতাল পালিতঃ ভ্রাম্যমাণ আদালত ৫ জনকে সাজা

কুমিল্লা দক্ষিণ আশ্রাফপুরে বাড়ি ও দোকানে মুখোশধারী সস্ত্রাসীদের অতর্কিত হামলা

অমুক্তিযোদ্ধা ও রাজাকারদের রাষ্ট্রীয় ভাতা প্রদানে মন্ত্রনালয়ের নির্দেশে লাকসাম মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দের ক্ষোভ

বিএনপির দুই নেতাই ঢাকায়! কুমিল্লার নাঙ্গলকোটে নেতা-কর্মীরা হরতালে মাঠে নামেনি

লাকসামে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত! শান্তিপূর্ণ পরিবেশ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখর আহবান

 

 
 

সম্পাদকঃ শিব্বীর আহমেদ
President, Editor & Publisher: Shibbir Ahmed
Copyright © LAKSAM.COM.All rights Reserved.
Laksam Dot Kom ... The City of Lights and The City of Education.
E-Mail:laksamdotkom@gmail.com
This site is designed, developed and maintained by iDesignBD