|
কুসিক
নির্বাচনে আ’লীগের প্রার্থী ঘোষণা আজ
বিডিএনএন২৪,
কুমিল্লা ( সোমবার ২৮ নভেম্বর ২০১১, ১৪ অগ্রহায়ন ১৪১৮, ২ মহরম
১৪৩৩):- কুসিক নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর ক্রমেই পাল্টে
যাচ্ছে কুমিল্লা মহানগরীর দৃশ্যপট। আজ ২৯ নভেম্বর কুমিল্লার
আ’লীগ ও এর অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতাদের ঢাকায় তলব করা হয়েছে।
আনুষ্ঠানিকভাবে কুসিক নির্বাচনে আ’লীগের প্রার্থী সমর্থনের
বিষয়ে ঘোষণা দেয়া হবে। জানা যায়, মেয়র পদে আ’লীগের এ্যাডভোকেট
আফজল খান দলীয় সমর্থনের বিষয়ে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রীর
নিকট থেকে গত ২০ নভেম্বর ইতিবাচক ইঙ্গিত এবং গত ২৪ নবেম্বর
সংসদ ভবনে কুমিল্লার আ’লীগ দলীয় সংসদ সদস্যদের উপস্থিতিতে তার
সমর্থনের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হলেও আজ ২৯ নবেম্বর জেলা
আ’লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে ঢাকায় বৈঠক শেষে
আনুষ্ঠানিকভাবেই দলীয় প্রার্থী সমর্থনের বিষয়টি জানানো হবে বলে
জানা গেছে।
|