|
লাকসামে
এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মুজিবুর
রহমান দুলাল, লাকসাম ( সোমবার ২৮ নভেম্বর ২০১১, ১৪ অগ্রহায়ন
১৪১৮, ২ মহরম ১৪৩৩):- লাকসামে পাঁচ কেজি গাঁজাসহ শাহিন মিয়া
(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ওই মাদক ব্যবসায়ী উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের
মাহবুব মিয়ার ছেলে। গতকাল সোমবার গ্রেপ্তারকৃত ওই মাদক
ব্যবসায়ীকে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রিট আদালতে পাঠিয়েছে
পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, আগের দিন রাতে লাকসাম পৌরশহরের
চাঁদপুর রেল গেইট এলাকা থেকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই
মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। ওই সময় তার কাছ থেকে ৫ কেজি
গাঁজা উদ্ধার করেন। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মো. মাঈন উদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ,
গ্রেপ্তারকৃত শাহিন মিয়া এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
|