Print       E-mail to a Friend 

চট্টগ্রামে ট্রেন-জিপ সংঘর্ষে নিহত প্রগতি ইন্ডস্ট্রিজের কর্মকর্তার দাফন সম্পন্ন

মুজিবুর রহমান দুলাল, লাকসাম (বৃহষ্পতিবার ২৯ সেপ্টেম্বর ২০১১, ১৪ আশ্বিন ১৪১৮, ৩০ শাওয়াল ১৪৩২): - চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বাড়বকুন্ড রেল ক্রসিংয়ে বুধবার ট্রেন-জিপের সংঘর্ষে নিহত প্রগতি ইন্ডস্ট্রিজের হিসাব বিভাগের শাখা কর্মকর্তা তোফায়েল আহমদ ওরফে পলাশের দাফন গতকাল বৃহসপতিবার সম্পন্ন হয়েছে। ওইদিন সকাল ১০টায় লাকসাম এ.মালেক ইন্সটিটিউট (রেলওয়ে হাই স্কুল) মাঠে জানাজার নামায অনুষ্ঠিত হয়। জানাজা অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পাশে কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

তোফায়েল আহমদ ওরফে পলাশের বাড়ি কুমিল্লার লাকসাম পৌর শহরের পশ্চিমগাঁও গ্রামে। তিনি বাংলাদেশ রেলওয়ের অবসর প্রাপ্ত পরিচালক (গার্ড) মোজামেমল হকের ছেলে। ওইদিন রাত ১.৩০ মিনিটের সময় নিহত পলাশের লাশ তাঁর বাড়িতে নিয়ে আসা হলে শুরু হয় শোকের মাতম। বাবা-মা, আত্মীয়-স্বজন, সহপাঠী ও পাড়া-প্রতিবেশীদের আহাজারিতে ভারি হয়ে ওঠে বাতাস। সে সময় এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়। বাবা-মার একমাত্র সন্তান পলাশকে হারিয়ে তাঁরা অনেকটা বাকরুদ্ধ।

আল্লাহ আমার ছেলেরে ক্যান নিলা। কী দোষ করছিলাম। আমি অহন কারে লইয়া বাচুম। তোমরা আমার ছেলেরে আইনা দাও। এভাবে বুক চাপড়াইয়া আহাজারি করছিলেন পলাশের মা। তিনি বারবার মুর্ছা যাচ্ছিলেন। ওই সময় পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা তাঁকে শান্তনা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁরাও অশ্রুসিক্ত হয়ে পড়েন।

বাবার চাকরির সুবাদে তোফায়েল আহমদ ওরফে পলাশ জন্মের পর থেকে বেড়ে ওঠেন লাকসাম রেলওয়ে জংশন কলোনিতে। শৈশবে লাকসাম রেলওয়ে সরকারি বিদ্যালয় ও এ মালেক ইন্সটিটিউটে (রেলওয়ে হাই স্কুল) পড়া লেখা করেন । সে সুবাদে তাঁকে সেখানে দাফন করা হয়েছে বলে তাঁর বাবা জানান। প্রসঙ্গত; গত বুধবার চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বাড়বকুন্ড শুকলালহাট এলাকায় অবস্থিত প্রগতি ইন্ডস্ট্রিজের একটি জিপ রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় চুর্ণ-বিচুর্ণ হয়ে যায়। এ সময় ওই ইন্ডস্ট্রিজের পাঁচজন কর্মকর্তা-কর্মচারি নিহত হন।
 

 

 

লাকসামে স্বামী-শ্বাশুড়ীর দেয়া আগুনে ঝলসে যাওয়া নিলার মৃত্যু

লাকসামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার

শারদীয় দুর্গোৎসব! শুভ মহালয়া পালন

সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে যুবককে হত্যার চেষ্টার অভিযোগ! কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সমেমলন

অন্য রকম আনন্দ! মানুষ মানুষের জন্য

কুমিল্লায় নকল সার,কীটনাশক কারখানায় আভিযানঃ ৫০ হাজার টাকা জরিমানা

নাঙ্গলকোটে যৌতুক এবং পারিবারিক কলহে স্বামী কর্তৃক ৪ সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যা

কুমিল্লা দক্ষিণ আশ্রাফপুরে বাড়ি ও দোকানে মুখোশধারী সস্ত্রাসীদের অতর্কিত হামলা

অমুক্তিযোদ্ধা ও রাজাকারদের রাষ্ট্রীয় ভাতা প্রদানে মন্ত্রনালয়ের নির্দেশে লাকসাম মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দের ক্ষোভ

বিএনপির দুই নেতাই ঢাকায়! কুমিল্লার নাঙ্গলকোটে নেতা-কর্মীরা হরতালে মাঠে নামেনি

লাকসামে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত! শান্তিপূর্ণ পরিবেশ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখর আহবান

দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে লাকসামে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

লাকসামে গণবিয়ে! বাব-মা ও স্বজনদের আনন্দ অশ্রু

কুমিল্লা বার্ড বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি

লাকসামের মুদাফরগঞ্জে সামাজিক বনায়ন কার্যক্রম উদ্বোধন

কুমিল্লায় বিএনপির হরতাল পালিতঃ ভ্রাম্যমাণ আদালত ৫ জনকে সাজা

কুমিল্লা দক্ষিণ আশ্রাফপুরে বাড়ি ও দোকানে মুখোশধারী সস্ত্রাসীদের অতর্কিত হামলা

অমুক্তিযোদ্ধা ও রাজাকারদের রাষ্ট্রীয় ভাতা প্রদানে মন্ত্রনালয়ের নির্দেশে লাকসাম মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দের ক্ষোভ

বিএনপির দুই নেতাই ঢাকায়! কুমিল্লার নাঙ্গলকোটে নেতা-কর্মীরা হরতালে মাঠে নামেনি

লাকসামে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত! শান্তিপূর্ণ পরিবেশ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখর আহবান

দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে লাকসামে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাইকিং করে ৭ হিন্দু পরিবারে হামলা, ঘর-মন্দির ভাঙচুর! অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্দে

খেলার মাঠে পুরস্কার না পেয়ে শিক্ষার্থীদের ক্ষোভ! লাকসামে আন্তঃস্কুল ফুটবল টুর্ণমেন্টের ফাইনাল খেলায় নরপাটি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

 

 
 

সম্পাদকঃ শিব্বীর আহমেদ
President, Editor & Publisher: Shibbir Ahmed
Copyright © LAKSAM.COM.All rights Reserved.
Laksam Dot Kom ... The City of Lights and The City of Education.
E-Mail:laksamdotkom@gmail.com
This site is designed, developed and maintained by iDesignBD